সুপ্রভাত বাংলাদেশ

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা

২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

মাদক স্পটে অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প
‘ফুটন্ত ফুল’-এর সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী প্রতিযোগীরা।
নবীর আদর্শ ধারণে মানবিক সমাজ গড়া সম্ভব: ইস্কান্দার আলম
খাগড়াছড়িতে মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজায় মায়ের আশীর্বাদ নিচ্ছেন সন্তানেরা।
মহালয়ায় মাকে পূজা, আশীর্বাদ নিলেন সন্তানেরা
ফটিকছড়িতে জব্দ হওয়া ৩০ হাজার ঘনফুট বালু
৩০ হাজার ঘনফুট বালু জব্দ, বিক্রি হবে নিলামে
পাহাড়ে বিক্রির জন্য বাজারে আনা আনারস। ছবি: সংগৃহীত।
পাহাড়ে হিমাগার নেই, ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক

প্রচলিত ইটভাটা : পরিবেশের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২০ ৩:৫০ অপরাহ্ণ
শেয়ার

সাধন সরকার »

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয়েছে ‘বিশ^ বসতি দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য আবাসন: ভবিষ্যতের উন্নত নগর’। এ দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে। বর্তমান বাস্তবতায় পরিবেশবান্ধব আবাসনই টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে পারে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সাধারণত ইট পুড়িয়ে পাকা ঘরবাড়ি তৈরি করা হয়ে থাকে! ইতিমধ্যে পৃথিবীর বহু দেশে এমনকি আমাদের দেশেও পরিবেশবান্ধব প্রযুক্তি বা উপাদান ব্যবহার করে বসতি তৈরি করা হচ্ছে। পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করে বসতি তৈরির বিষয়টি সম্পর্কে যদি সবাইকে সচেতন করা যেত তাহলে এ ধরণীতে সমগ্র প্রাণিকুলের বসবাস আরও টেকসই, নিরাপদ ও সুন্দর হতো।
নগরায়ণ ও শিল্পায়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নির্মাণকাজ। আর নির্মাণকাজের অন্যতম অনুষঙ্গ ইট। উন্নয়নের সাথে দেশে প্রতিনিয়ত বাড়ছে ইটের চাহিদা। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে ইট তৈরিতে প্রচলিত পদ্ধতি অনুসরণ করার ফলে পরিবেশ, কৃষিজমি ও মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। পবা’র (পরিবেশ বাঁচাও আন্দোলন) এক তথ্য মতে, বাংলাদেশে ইটভাটার সংখ্যা প্রায় ১০ হাজার। এসব ইটভাটায় প্রতিবছর প্রায় ২ হাজার কোটি ইট ও ব্রিকেট উৎপাদিত হয়। এ খাতে ২০ লাখেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান জড়িত, যাদের বড় একটা অংশই নারী। বহু বছর ধরে এদেশের ইটভাটাগুলোতে সনাতন পদ্ধতিতে ইট প্রস্তুত হয়ে আসছে। কিন্তু এখন সময় এসেছে উন্নততর, কম দূষণকারী ও আধুনিক প্রযুক্তিতে ইট প্রস্তুত করার। বর্তমানে ইট প্রস্তুত করতে দেশের বিভিন্ন স্থানের কৃষিজমি ও প্লাবনভূমির মাটি কেটে ফেলা হচ্ছে। আবার ইটভাটাগুলোতে অবৈধ ড্রাম চিমনি ও কম উচ্চতার চিমনি ব্যবহার করা হচ্ছে। আইন থাকলেও বাস্তবে তার কোনো প্রয়োগ হচ্ছে বলে মনে হয় না! আর হলেও তা কালেভদ্রে! মূলত ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় সংশ্লিষ্ট এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। দেশের বিভিন্ন জায়গায় কৃষিজমির ওপরের জৈব পদার্থ সমৃদ্ধ মাটি ইটভাটায় ব্যবহৃত হওয়ায় জমির উর্বরতা বিনষ্টের ফলে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।
ইটভাটা থেকে দূষিত গ্যাস ও তাপ আশপাশের জলাভূমি, জীবজন্তু, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে থাকে। দেশের শত শত ইটভাটায় কয়লার পরিবর্তে অবৈধভাবে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে উজাড় হচ্ছে বন-জঙ্গল-বৃক্ষ। এতে বিনষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, চিরচেনা প্রকৃতি ও পরিবেশ। পরিবেশদূষণ রোধে সরকার ২০১২ সালে ইটভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিলেও তা কাজে আসেনি। নিয়ম না মেনে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে যেখানে-সেখানে ইটভাটা গড়ে তোলা হয়েছে এবং হচ্ছে। বলতে গেলে দেশের অর্ধেক ইটভাটায় অবৈধ! আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত মাত্রায় কার্বন ও সালফার নিঃসরণ, বসতবাড়ি, কৃষিজমি, টিলাসংলগ্ন সমতলে ইটভাটা স্থাপন ও বন উজাড়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মাটির ইটের বিকল্প হিসেবে যেসব উপকরণ ও পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে তার ব্যবহার বাড়াতে হবে।
ইটভাটার জন্য মাটি তুলতে ‘পরিবেশগত প্রভাব সমীক্ষার’ (ইআইএ) ওপর গুরুত্বারোপ করতে হবে।
বাংলাদেশে সাধারণত এখন দুই পদ্ধতিতে ইট উৎপাদন করা হয়ে থাকে : পুড়িয়ে, আর না পুড়িয়ে। যদিও না পুড়িয়ে ইট উৎপাদন ও ব্যবহার একেবারেই কম! না পোড়ানো ইটের ক্ষেত্রে বালু, সিমেন্ট, ফ্লাই অ্যাশ, জিপসাম ইত্যাদি মিশ্রিত করে ফোমিং এজেন্টের সাহায্যে জমাট বাঁধিয়ে ইট প্রস্তুত করা হয়। না পোড়ানো ইট তৈরিতে মাটি ও কয়লা, কাঠ বা অন্য কোনো জ¦ালানির ব্যবহার নেই। বাংলাদেশে পোড়ানো ইটের ক্ষেত্রে ড্রাম চিমনিবিশিষ্ট ভাটা, ভার্টিক্যাল ভাটা, টানেল ভাটা, জিগজ্যাগ প্রভৃতি ধরনের ভাটা দেখা যায়। এদের মধ্যে ড্রাম চিমনি ও জিগজ্যাগ ভাটায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয়ে থাকে। টানেল ভাটায় আধুনিক মেশিনের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ইট প্রস্তুত করাই ও কয়লার ব্যবহার কম হওয়ায় পরিবেশদূষণ কম হয়। আবার জিগজ্যাগ ভাটার ক্ষেত্রে ইট বসানো ও পোড়ানোর কৌশল পরিবর্তন করে পরিবেশদূষণ হ্রাস করা সম্ভব। এ ছাড়া মাটির ইট তৈরিতে ভূমির উপরিভাগের মাটি ব্যবহার না করে বিকল্প হিসেবে নদীর তলদেশের মাটি ব্যবহার করতে পারলে নদ-নদীর নাব্য ফিরিয়ে আনা যেমন সম্ভব হবে তেমনি মাটির চাহিদাও মিটবে।
এককথায় আধুনিক ও টেকসই ইট প্রস্তুত তৈরিতে জোর দিতে পারলে জ¦ালানির সীমিত ব্যবহার, পরিবেশদূষণ রোধ, কৃষিজমি, ভূ-উপরিস্থিত মাটি ও পানির ব্যবহার কমানো সম্ভব হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ফাঁপা ও না পোড়ানো ইটের ব্যবহার বেড়েই চলেছে। বাংলাদেশে পরিবেশবান্ধব অনেক নির্মাণসামগ্রী (ফাঁপা ও না পোড়ানো ইটসহ অন্যান্য নির্মাণসামগ্রী) উৎপাদন হলেও না জানা ও উৎসাহের অভাবের কারণে এর ব্যবহার করা হচ্ছে না। পরিবেশের দূষণ রোধ, শ্রমিকস্বার্থ রক্ষা, কৃষিজমি রক্ষা ও সর্বোপরি জনস্বাস্থ্য বিবেচনায় আধুনিক প্রযুক্তিতে পরিবেশবান্ধব ইট প্রস্তুতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে হবে। বিদ্যমান ইটভাটাগুলোর আধুনিকায়ন করতে হবে। ইট তৈরিতে মাটির ব্যবহার কমিয়ে বিকল্প ইটে তৈরি বাড়ি ও স্থাপনা হোক টেকসই, মজবুত, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নিরাপদ।
পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী তৈরির বিভিন্ন সংস্থা ও সরকারের যথাযথ পরিকল্পনা, উদ্যোগ, প্রচার ও প্রসারই পারে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব ইট প্রস্তুত ও এর ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধির আগামীর দেশ গড়তে।

লেখক : পরিবেশকর্মী
ংধফড়হংধৎশবৎ২০০৫@মসধরষ.পড়স

Ad image
মাদক স্পটে অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প
‘ফুটন্ত ফুল’-এর সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী প্রতিযোগীরা।
নবীর আদর্শ ধারণে মানবিক সমাজ গড়া সম্ভব: ইস্কান্দার আলম
খাগড়াছড়িতে মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজায় মায়ের আশীর্বাদ নিচ্ছেন সন্তানেরা।
মহালয়ায় মাকে পূজা, আশীর্বাদ নিলেন সন্তানেরা
ফটিকছড়িতে জব্দ হওয়া ৩০ হাজার ঘনফুট বালু
৩০ হাজার ঘনফুট বালু জব্দ, বিক্রি হবে নিলামে
বাড়ি ছাড়ার ১৫ দিন পর কিশোরীর মৃত্যু, পলাতক সঙ্গী
খুলশীর সাবেক ওসি আবদুর রহিম।
বগাকাণ্ডে ‘চট্টগ্রামছাড়া’ ওসি আবদুর রহিম
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
প্রতিবেশীদের মাছ বিলিয়ে দেওয়ার ইচ্ছা, বিষে ভেসে উঠল পুকুরভরা মাছ
শেষ মুহূর্তে রং-তুলিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নগরীর অকালবোধন বলা হয় । মূল দুর্গাপূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা সদরঘাট কালীবাড়ি মন্দির থেকে তোলা ছবি-আনিসুজ্জামান দুলাল
প্রতিমা তৈরিতে বাড়তি খরচ, চাপে মৃৎশিল্পীরা

আর্কাইভ

আরও পড়ুন

ডিজিটাল ব্যাংকিং: সুবিধার আড়ালে গ্রাহকের নতুন ঝুঁকি

স্মার্ট মিটার, কিন্তু গ্রাহকের ভোগান্তি কেন?

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

বয়স্কবান্ধব সমাজ ও দেশ গড়ে তুলতে হবে

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?