সুপ্রভাত বাংলাদেশ

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা

২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

মাদক স্পটে অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প
‘ফুটন্ত ফুল’-এর সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী প্রতিযোগীরা।
নবীর আদর্শ ধারণে মানবিক সমাজ গড়া সম্ভব: ইস্কান্দার আলম
খাগড়াছড়িতে মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজায় মায়ের আশীর্বাদ নিচ্ছেন সন্তানেরা।
মহালয়ায় মাকে পূজা, আশীর্বাদ নিলেন সন্তানেরা
ফটিকছড়িতে জব্দ হওয়া ৩০ হাজার ঘনফুট বালু
৩০ হাজার ঘনফুট বালু জব্দ, বিক্রি হবে নিলামে
পাহাড়ে বিক্রির জন্য বাজারে আনা আনারস। ছবি: সংগৃহীত।
পাহাড়ে হিমাগার নেই, ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক

তামাক নিয়ন্ত্রণ : আইনের সংশোধন প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২১ ২:১৭ অপরাহ্ণ
শেয়ার

মো. নাছির উদ্দিন অনিক »

বান্দরবান ও কক্সবাজার জেলায় দিন দিন বেড়ে চলছে ফসলি জমিতে বিষবৃক্ষ তামাকের আগ্রাসন, তামাক কোম্পানির বিভিন্ন কূটকৌশলের (সিএসআর) কাছে কৃষি বিভাগ ধরাশায়ী। এক্ষেত্রে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন অতীব প্রয়োজন।
বান্দরবান ও কক্সবাজার জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, বান্দরবান জেলার ৭টি উপজেলার সবকটিতে এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু উপজেলার তামাকের চাষ অব্যাহত আছে। সরেজমিনে বান্দরবান জেলার লামা এবং কক্সবাজার জেলার চকরিয়ায় ঘুরে দেখা যায়, এসব অঞ্চলে বোরো মৌসুমের সবুজের ধানক্ষেত উচ্চ ফলনশীল তামাকের দখলে। কৃষি, সংরক্ষিত বনভূমি, খাসজমিতে চলছে উচ্চ ফলনশীল বিষবৃক্ষ তামাক চাষ। সরকারি নির্দেশনা মোতাবেক সরকারি খাসজমি, সংরক্ষিত বনভূমি ও নদীর তীরে তামাক চাষ নিষিদ্ধ থাকলেও কাগজে কলমে তা সীমাবদ্ধ। উৎপাদিত তামাক শোধন (প্রক্রিয়াজাত) করতে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে শত শত তান্দুর (চুল্লি), এইসব তান্দুরে জ্বালানি সরবরাহে নির্বিচারে কাটা হচ্ছে সংরক্ষিত ও প্রাকৃতিক বন বিভাগের গাছ, এতে প্রতিনিয়তই বিপর্যয় হচ্ছে পরিবেশের। তামাক চাষে নারী ও শিশুদেরকেও খাটানো হচ্ছে, এতে করে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতির হার কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে।
সূত্রে জানা যায়, ১৯৮৪ সাল থেকে এসব অঞ্চলে বিষাক্ত তামাক চাষ হয়ে আসছে। বেশ কয়েকটি কোম্পানি দীর্ঘদিন যাবৎ অত্র জনপদে তামাক চাষ বিস্তারে চাষীদের উদ্বুদ্ধ করছে।
অন্যদিকে তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষি অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ নানা প্রণোদনাও কাজে আসছে না। তামাক কোম্পানির কূট-কৌশলের কাছে মার খাচ্ছে কৃষি বিভাগের সব প্রণোদনা। তামাক কোম্পানি সমূহ তামাক চাষে উদ্বুদ্ধ করতে নিবন্ধনকৃত চাষিদের মোট খরচের ২০% হতে ৫০% অগ্রিম দাদন এবং সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) নামে বিশুদ্ধ পানি ও সোলার বিদ্যুৎ প্রদান করে আসছে।
সরকারি খাস জমিতে তামাক চাষ বন্ধে প্রশাসনের কোন প্রদক্ষেপ না থাকায় তামাক চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন চাষী। বান্দরবান কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ কে এম নাজমুল হক জানান, আমার এলাকার লামাতে বেশি তামাক চাষ হয়। এখানে ৭৫০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। তামাক চাষ না করে ভুট্টা, চিনা বাদাম ও ফল বাগান চাষে উদ্বুদ্ধকরণে আগের চাইতে বেশি সার ও বীজ প্রণোদনা হিসেবে দিচ্ছি। কক্সবাজার জেলার উপ পরিচালক ড. মো. এখলাছ উদ্দিন জানান, আমার এলাকার চকরিয়াতে ৬শ ৫০ হেক্টর ও রামুতে ৩ হেক্টর তামাক চাষ হচ্ছে, তামাক চাষ নিরুৎসাহিত করতে আমরা বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছি।
সুত্র জানায়, সরকারি হিসেব মতে তামাক চাষের যে পরিমাণ জমির কথা বলা হয়, বে-সরকারি হিসেব মতে এর তিনগুণ বেশি। তামাক কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক সুবিধা হাসিলের জন্য কৌশলগত কারণে কখনো তাদের রেজিস্ট্রেশনকৃত তামাক চাষির সংখ্যা ও জমির পরিমাণের প্রকৃত তথ্য দেয় না।
তামাকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, বর্তমানে মোট মৃত্যুর ৬৭% হয়ে থাকে অসংক্রামক(হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়বেটিস) রোগের কারণে। এইসব রোগ এবং মৃত্যুর কারণ অধিকাংশ ক্ষেত্রে তামাক সেবন। বিশ^জুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান আটটি কারণের ছয়টির সাথেই তামাক জড়িত। শ্বাসতন্ত্রের নানা রোগে মৃত্যুর হারের দিক থেকে বাংলাদেশ বিশ্বে সপ্তম। বাংলাদেশে ১৫ বছর বয়সের উপরে প্রাপ্তবয়স্কদের ৩৫ শতাংশের বেশি লোক তামাক ও তামাক জাতীয় পণ্য সেবন করে। তামাক ব্যবহারজনিত নানা অসুখে প্রতিবছর ১ লক্ষ ২৫ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেন। তামাক ও তামাক জাতীয় পণ্য থেকে সরকারের রাজস্ব আয় ২৭ হাজার কোটি টাকা। তামাক ব্যবহারজনিত কারণে মৃত্যুÑঅসুস্থতায় বছরে আর্থিক ক্ষতি ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।
জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের অন্যতম প্রধান শত্রু এই তামাক। তামাকের এই সর্বগ্রাসী ক্ষতি প্রতিরোধে ২০০৩ সালে বিশ^ স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল(এফসিটিসি)স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকার এতে অনুস্বাক্ষর করে। এই এফসিটিসি হল জনস্বাস্থ্য রক্ষায় একটি অনন্য দলিল। বাংলাদেশ সরকার জনস্বাস্থ্যের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে এফসিটিসির আলোকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ প্রণয়ন করে। ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইনে বেশকিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয় এবং এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা প্রণয়ন করা হয়।
বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি এফসিটিসির সাথে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ হলেও কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। আইনের সঠিক প্রয়োগ ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য কিছু কিছু নতুন বিষয় সংযোজন সহ আইনকে সময়োপযোগী করে সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৩০-৩১ জানুয়ারীতে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া স্পিকার্স সম্মেলনের সমাপনী ভাষণে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আলোকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
তামাক আইন সংশোধনে যে বিষয়গুলি আমলে নেয়া দরকার তা হলো ক. সরকারি খাস জমি ও সংরক্ষিত বনভূমিতে তামাক চাষ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত করতে হবে এবং তামাক শোধনে তান্দুর (চুল্লী) নির্মাণ ও জ্বালানি কাঠ হিসেবে বনের গাছ কাটা পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ করতে হবে। তামাক চাষ নিরুৎসাহিত করতে তামাক চাষে লাইসেন্স প্রথা প্রচলন ও স্থানীয় প্রশাসন/কৃষি কর্মকর্তার অনুমতি নিতে হবে।
খ. তামাকজাত দ্রব্যের মোড়কে ৫০% এর স্থলে ৯০% জায়গা জুড়ে ছবিসহ স্বাস্থ্য সর্তকবাণী দিতে হবে এবং মোড়কে কিছু বিভ্রান্তিকর শব্দ (স্পেশাল, স্মার্ট, ন্যাশনাল) নিষিদ্ধ করতে হবে।
গ. তামাকজাত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে লাইসেন্সিং এর ব্যবস্থা প্রচলন এবং খুচরা সিগারেট বিক্রয়ে নিষেধাজ্ঞা আনা। বিক্রয়স্থলে সরাসরি তামাকজাত দ্রব্যের কৌটা ও প্যাকেট প্রদর্শন নিষিদ্ধ করা। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এর ১০০ মিটারের মধ্যে তামাক পণ্যের দোকান নিষিদ্ধ করা।
ঘ. সংজ্ঞায় বিড়ি-সিগারেট এর পাশাপাশি, ই-সিগারেট যুক্ত করতে হবে। ই-সিগারেট ও তামাক পণ্য আমদানি নিষিদ্ধ করা। ঙ. পাবলিক প্লেসের পরিধি বৃদ্ধি করে অযান্ত্রিক সকল যানকেও যুক্ত করা, চ. তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি নিষিদ্ধ করা। ছ. তামাক ক্ষেতে ও তামাক/বিড়ি ফ্যাক্টরেিত উৎপাদনে শিশুদের নিয়োজিত করা নিষিদ্ধ এবং এক্ষেত্রে শিশুদের বয়স নির্ধারণ করে দিতে হবে। জ. ধূমপান এলাকা এবং ধূমপানমুক্ত এলাকায় কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি সাইনবোর্ড স্থাপন না করলে জরিমানার পরিমাণ বৃদ্ধি করতে হবে। সরকারি কর্মকর্তাদের প্রসিকিউশন দেবার ক্ষমতা রাখতে হবে। তামাকের ওপর কর কাঠামো (স্তর) বিন্যাস করা।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আইনটিকে এফসিটিসির সাথে সামঞ্জস্যপূর্ণ করে উপরোক্ত বিষয়ের আলোকে সংশোধন করা হলে তা কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হবে, যা জনস্বাস্থ্য রক্ষা ও অর্থনৈতিক ক্ষতি হ্রাসে ভূমিকা রাখার পাশাপাশি ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

লেখক : সংবাদকর্মী ও প্রবন্ধকার
হধংরৎধহরশ@মসধরষ.পড়স

 

Ad image
মাদক স্পটে অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প
‘ফুটন্ত ফুল’-এর সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী প্রতিযোগীরা।
নবীর আদর্শ ধারণে মানবিক সমাজ গড়া সম্ভব: ইস্কান্দার আলম
খাগড়াছড়িতে মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজায় মায়ের আশীর্বাদ নিচ্ছেন সন্তানেরা।
মহালয়ায় মাকে পূজা, আশীর্বাদ নিলেন সন্তানেরা
ফটিকছড়িতে জব্দ হওয়া ৩০ হাজার ঘনফুট বালু
৩০ হাজার ঘনফুট বালু জব্দ, বিক্রি হবে নিলামে
বাড়ি ছাড়ার ১৫ দিন পর কিশোরীর মৃত্যু, পলাতক সঙ্গী
খুলশীর সাবেক ওসি আবদুর রহিম।
বগাকাণ্ডে ‘চট্টগ্রামছাড়া’ ওসি আবদুর রহিম
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
প্রতিবেশীদের মাছ বিলিয়ে দেওয়ার ইচ্ছা, বিষে ভেসে উঠল পুকুরভরা মাছ
শেষ মুহূর্তে রং-তুলিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নগরীর অকালবোধন বলা হয় । মূল দুর্গাপূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা সদরঘাট কালীবাড়ি মন্দির থেকে তোলা ছবি-আনিসুজ্জামান দুলাল
প্রতিমা তৈরিতে বাড়তি খরচ, চাপে মৃৎশিল্পীরা

আর্কাইভ

আরও পড়ুন

ডিজিটাল ব্যাংকিং: সুবিধার আড়ালে গ্রাহকের নতুন ঝুঁকি

স্মার্ট মিটার, কিন্তু গ্রাহকের ভোগান্তি কেন?

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

বয়স্কবান্ধব সমাজ ও দেশ গড়ে তুলতে হবে

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?