সুপ্রভাত বাংলাদেশ
একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়
ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা
২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ডাকঘরে ডাকাতি: মামলা করে হুমকির মুখে পোস্টমাস্টার
অ্যান কারসনের দুটি কবিতা
পর্দা উঠল শারদীয় দুর্গোৎসবের, আজ মহাষষ্ঠী
পূজায় দ্য বাস্কেটে বিশেষ ছাড়
মাছের বাজারে অস্থিরতা, চড়া নিত্যপণ্যের দাম
শিশু বিশেষজ্ঞ মনজুর মোর্শেদ আর নেই
অনুমোদন মেলেনি, মেলা চালাতে এবার ‘মিনতি’

চসিক নির্বাচন ও জনপ্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২১ ৪:০৫ অপরাহ্ণ
শেয়ার

রতন কুমার তুরী

আর মাত্র ৪৮ ঘণ্টা পরেই চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন। অর্থাৎ ২৭ জানুয়ারি সকাল থেকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রচারের কাজটি প্রায় শেষ করে ফেলেছেন।
অনেক জায়গায় প্রার্থীরা একাধিকবার যাচ্ছেন। চট্টগ্রাম মেয়র নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে মূল লড়াই হলেও আকর্ষণীয় লড়াই হবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কারণ এক ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে থাকায় জনগণও বুঝে শুনে ভোট দেবেন বলে মনে হচ্ছে।
বর্তমানে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা সভাসমাবেশে জনকল্যাণের জন্য বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিয়ে গেলেও নির্বাচিত হওয়ার পর তারা কীভাবে তা পূরণ করেন তা দেখার বিষয়। বিগত বছরগুলোতে মেয়র প্রার্থীরা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েও তার অনেকটাই পূরণ করতে না পারায় অনেকেই এই বিষয়টিকে বাস্তবায়নের জন্য শতভাগ প্রতিশ্রুতি চাইছেন। অন্যদিকে মশক নিধন, পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে শহরকে নিত্যদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শিক্ষাব্যবস্থার প্রতি নজর দেয়া, স্বল্পআয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োনীয় জিনিস সিটি কর্রপোরেশনের মাধ্যমে সুলভমূল্যে পাওয়া, চট্টগ্রাম সিটিতে কর্মসংস্থান বৃদ্ধি করাসহ রয়েছে জনসাধারণের অসংখ্য দাবি। বিশেষ করে শহরের নালানর্দমা পরিষ্কার করণের মাধ্যমে শহরবাসীদের বর্ষাকালে পানিবন্দি থেকে মুক্তি দেয়াই নির্বাচিত মেয়রের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে নগরবাসী বর্ষাকালে চরম দুভোর্গের শিকার হয়েছে। বর্ষার সময় নগরীর অনেক জায়গায় পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি করে। তাছাড়া নগরীর পয়নিষ্কাশন ব্যবস্থা আরো আধুনিক হওয়া বাঞ্ছনীয়। বর্ষার সময় আমরা দেখতে পাই নগরীর ড্রেনগুলো ভরে আছে অজ¯্র পলিথিন এবং নোংরা আবর্জনায়। এসব নালানর্দমা বর্ষা আসার আগেই যাতে শতভাগ পরিষ্কার হয়ে যায় সে বিষয়ে নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের নজর দিতে হবে।
অপরদিকে শহরের গরিব এবং মধ্যবিত্তদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা প্রকল্পের অন্তর্ভুত করে তা দ্রুত বাস্তবায়নের পথ নিতে হবে। এইসব পরিকল্পনা শুধু বাস্তবায়ন করলে হবে না এসব পরিকল্পনার সুবিধাভোগী আসলে কারা তা সরেজমিনে তদারকি করতে হবে।
শহর এলাকায় শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে হলে সিটি কর্রপোরেশনের তত্ত্বাবধানে এবং অর্থায়নে আরো কিছু নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং সেসব শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে মেধাবী এবং দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। শহরের মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য নতুন হাসপাতাল গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে যে, জনবান্ধব পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারলে সবসময় জনগণই উপকৃত হয় তবে, তার জন্য মেয়রের কঠোর নজরদারি প্রয়োজন হবে। চট্টগ্রাম শহরে মানুষের বিনোদনের মত তেমন কোনো ব্যবস্থা নেই বললে চলে, যা আছে তা শহরের বিশাল জনগোষ্ঠীর চাহিদার তুলনায় একেবারেই অপর্যাপ্ত, নবনির্বাচিত মেয়র আবালÑবৃদ্ধÑবনিতার জন্য কয়েকটি পার্কের ব্যবস্থা করতে পারেন। পার্কসমূহে শিশুদেরও বিনোদনের ব্যবস্থা রাখা যায়। একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট, এসব বিষয়ে মেয়রকে কঠোর হতে হবে। প্রয়োজনে ফুটপাতের ব্যবসায়ীদের অন্যত্র ব্যবসার জন্য জায়গা দেয়া যায় কিনা তা যথাসাধ্য চেষ্টা করতে হবে।
নগরীর আইন শৃঙ্খলা যাতে সহনীয় মাত্রায় থাকে তা মেয়র এবং কাউন্সিলরদের নিশ্চিত করতে হবে। এবিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে তাদের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করতে পারে সেদিকেও জনপ্রতিনিধি হিসেবে নজর রাখতে হবে। নগরীতে ছিনতাইকারীর উৎপাত বেড়ে গেছে। এদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। নগরীর ঐতিহাসিক স্থান, বাড়ি, স্থাপনাগুলো যাতে কোনো কুচক্রী মহল ক্ষমতা কিংবা টাকার জোরে দখল করে নিতে না পারে, নগরপিতাকে সেবিষয়ে সবসময় সজাগ থাকতে হবে কারণ আমাদের ইতিহাস ও ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে এসব ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ।
প্রকৃতপক্ষে এবারের নির্বাচিত মেয়রের কাছে জনপ্রত্যাশা ব্যাপক বিশেষ করে বর্ষার সময় শহরময় জলাবদ্ধতার বিষয়টি প্রধান। আমরা প্রত্যাশা করবো, নবনির্বাচিত মেয়র চট্টগ্রামের দীর্ঘদিনের এই সমস্যাটি অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন। অবশ্য মেয়র প্রার্থীরা ইতিমধ্যে তাদের নির্বাচনী ইশতেহারে উপরোক্ত বিষয়সমূহের অধিকাংশ স্থান দিয়েছেন, এখন দেখার পালা নতুনভাবে নির্বাচিত হলে তিনি ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো ভবিষ্যতে কতটুকু বাস্তবায়ন করেন। কর্ণফুলী টানেল চট্টগ্রাম নগরের সীমানা বাড়াবে। এ ব্যাপারে এখন থেকেই পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
মেয়র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতির তালিকায় এমন অনেক বিষয় এনেছেন, যা সিটি কর্পোরেশনের আওতাধীন নয়। তবে ভবিষ্যতে চট্টগ্রাম নগরের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনায় এসব বিষয়ে তারা সরকার ও জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেনÑএটি ইতিবাচক দিক। আবার এ জন্য বিশেষজ্ঞরা বর্তমান সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সিটি কর্পোরেশনের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর কথা বলছেন। এটি সিটি গভর্নমেন্ট কনসেপ্ট এর মধ্যে পড়ে। উন্নত বিশ্বে সিটি কর্পোরেশন নগর বা অঞ্চলের প্রায় সব বিষয়ই দেখাশোনা করে। আমাদের এখানে আমলাতান্ত্রিক কূটকৌশলের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হতে পারছে না। এ ব্যাপারে আরও বিশদ আলোচনা প্রয়োজন।
তবে সাধারণভাবে এ কথা বলা যায়, নগরবাসী স্বস্তিতে এবং সকল প্রকার নাগরিক অধিকার নিয়ে নগরজীবন অতিবাহিত করতে চায়, এই চাওয়া নিতান্তই স্বাভাবিক কেননা তারা তাদের শ্রম, মেধা দিয়ে, ব্যবসা বাণিজ্য, সরকারিÑ বেসরকারি প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে নগর অর্থনীতি, নগর জীবন সচল রাখছেন। নগরের প্রান্তিক মানুষেরা নগরীকে কর্মমুখর রাখছেন, সুতরাং তাদের জীবনযাপন সহজ করতে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ দৃষ্টি দেবেনÑএটি নগরবাসী প্রত্যাশা করে।
লেখক : কলেজ শিক্ষক, প্রাবন্ধিক

Ad image
ডাকঘরে ডাকাতি: মামলা করে হুমকির মুখে পোস্টমাস্টার
অ্যান কারসনের দুটি কবিতা
পর্দা উঠল শারদীয় দুর্গোৎসবের, আজ মহাষষ্ঠী
পূজায় দ্য বাস্কেটে বিশেষ ছাড়
মাছের বাজারে অস্থিরতা, চড়া নিত্যপণ্যের দাম
শিশু বিশেষজ্ঞ মনজুর মোর্শেদ আর নেই
নিহত জান্নাতুল ফেরদৌস।
প্রথম বিয়ের কথা ফাঁস, দ্বিতীয় স্ত্রীকে খুন করে খালে ভাসিয়ে দেন স্বামী
নিখোঁজ তিন স্কুলছাত্রী এসেছিল গৃহপরিচারিকার কাজে
সতর্কতায় কাজ হয়নি, ৫০ লাখ টাকা জরিমানার মুখে আল হিদায়াহ ও উৎসব
পুলিশের হাতে গ্রেপ্তার ৫ জন।
সাবেক এএসপির বাড়িতে ডাকাতি/ পেনশনের টাকার খবর ছিল ডাকাতদের কাছে
ডাক-রেল হয়ে চট্টগ্রামে আসছিল নিষিদ্ধ পণ্য

আর্কাইভ

আরও পড়ুন

গোলাম মোহাম্মদ ফারহাদ সারওয়ার

এআইয়ের যুগে চাকরির ভবিষ্যৎ: তরুণেরা কতটা প্রস্তুত?

ডিজিটাল ব্যাংকিং: সুবিধার আড়ালে গ্রাহকের নতুন ঝুঁকি

স্মার্ট মিটার, কিন্তু গ্রাহকের ভোগান্তি কেন?

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?