সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

নগরের বাইরের মানুষও সহযোগিতা চান শাহাদাতের কাছে: মীর হেলাল
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
এসপির বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের জমি ক্রেতার সংবাদ সম্মেলন, দলিল সামনে এনে পুলিশের পাল্টা জবাব
গ্রেপ্তার যুবলীগ নেতা হেলাল হাসান।
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনী নদীতে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, কপালে আঘাতের চিহ্ন
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?

করোনার অ্যান্টিবডি ক্ষণস্থায়ী

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২০ ১:৩৭ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক :

কভিড-১৯ থেকে সেরে ওঠা লোকেরা কয়েক মাসের মধ্যেই এ রোগের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। নতুন একটি গবেষণায় উঠে এসেছে, ভাইরাসটি সাধারণ সর্দি-জ্বরের মতো বছরের পর বছর মানুষকে সংক্রামিত করে চলতে পারে।

এই ফলাফল ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। এছাড়া এটি নভেল করোনাভাইরাসের ক্ষেত্রে ‘হার্ড ইমিউনিটি’র (গোষ্ঠী প্রতিরোধ ক্ষমতা) ধারণাকেও অকার্যকর প্রমাণ করলো।

এই ধরনের প্রথম একটি ছোট পরিসরের গবেষণায় বিজ্ঞানীরা ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা গাই’স অ্যান্ড সেন্ট থমাস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের শতাধিক রোগী ও স্বাস্থ্যসেবা কর্মীর প্রতিরোধ ক্ষমতা নিয়ে বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণে তারা ভাইরাস সংক্রমণের লক্ষণগুলো শুরুর প্রায় তিন সপ্তাহ পরে ভাইরাসটিকে ধ্বংস করতে পারে এমন মাত্রায় অ্যান্টিবডি খুঁজে পেয়েছেন। কিন্তু  সেগুলো আবার দ্রুত হ্রাস পেয়েছে বা উধাও হয়ে গেছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের রক্ত পরীক্ষায় দেখা গেছে, ভাইরাসের সর্বোচ্চ মাত্রার সংক্রমণের বিপরীতে ৬০ শতাংশ মানুষের শরীরে ‘শক্তিশালী’ অ্যান্টিবডি তৈরি হয়েছিল এবং তিন মাস পর তাদের মধ্যে মাত্র ১৭ শতাংশের মধ্যে সমান কার্যকর অ্যান্টিবডি বিদ্যমান ছিল। ওই সময়ে অ্যান্টিবডির পরিমান প্রথম অবস্থার ২৩ গুণ নিচে নেমে গেছে। কিছু ক্ষেত্রে এতোই কমে গেছে বা দুর্বল হয়ে পড়েছে যে অ্যান্টিবডি শনাক্ত করারই অযোগ্য হয়ে পড়েছে।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক কিংস কলেজ লন্ডনের গবেষক ডা. কেটি ডোরস বলেছেন, মানুষের শরীরে ভাইরাসের বিরুদ্ধে পরিমিত অ্যান্টিবডি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এটি অল্প সময়ের মধ্যে অচল হয়ে পড়ছে। আপনার আক্রান্তের মাত্রার ওপর নির্ভর করে নির্ধারিত হয় যে অ্যান্টিবডিগুলো কত দিন স্থায়ী হবে।

গবেষণাটিতে একটি ভ্যাকসিনের বিকাশ এবং সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট জনগোষ্ঠীতে হার্ড ইমিউনিটি অর্জনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। গবেষকরা বলছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ ব্যবস্থার একাধিক উপায় রয়েছে। তবে অ্যান্টিবডিকেই যদি প্রতিরক্ষার মূল হাতিয়ার ধরা হয়, তাহলে কভিড-১৯-এর ক্ষেত্রে মানুষ একাধিকবার সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত, ভ্যাকসিনও তাদের বেশি দিন রক্ষা করতে পারবে না বলেই ধরে নেয়া যায়!

ডোরস বলেন, ভাইরাসের সংক্রমণ আপনাকে সর্বোত্তম অ্যান্টিবডি প্রতিক্রিয়া দেয়। তাই আপনার সংক্রমণটি যদি আপনাকে এমন মাত্রার অ্যান্টিবডি দেয়, যা দুই থেকে তিন মাসের মধ্যে ক্ষয়ে যায়, তবে ভ্যাকসিনও একই আচরণ করতে পারে। ফলে সুরক্ষিত থাকতে অ্যান্টিবডিকে মাঝে মধ্যে উসকে দেয়া বা উত্তেজিত করার প্রয়োজন হতে পারে।

এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ফলাফলগুলো প্রমাণ করেছে যে, ভাইরাসে সংক্রমিত মানুষের তুলনায় ভ্যাকসিনটি বানরের শরীরে কম মাত্রায় অ্যান্টিবডি তৈরি করে। ভ্যাকসিনটি প্রাণীদের মারাত্মক সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে তারা এখনও সংক্রমিত হচ্ছে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক রবিন শাটক বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালগুলো ভালোভাবে চললে তার দলের তৈরি একটি প্রতিযোগিতামূলক ভ্যাকসিন আগামী বছরের প্রথমার্ধে পাওয়া যাবে। কোনো সন্দেহ নেই যে, সবগুলো ভ্যাকসিনই কাজ করবে। তবে সংক্রমণ প্রতিরোধে কোন স্তরের প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন তা এখনো পরিষ্কার নয়।

কিংস কলেজের গবেষণাটিতে গবেষকরা কভিড-১৯ ভাইরাসের লক্ষণ প্রকাশের পর তিন মাস ধরে রোগী ও হাসপাতালের কর্মীদের মধ্যে অ্যান্টিবডি স্তর পর্যবেক্ষণ করেছে। ভাইরাসটিতে সংক্রমিত হওয়া ৬৫ জন রোগী, ৬ জন হাসপাতাল কর্মী এবং মার্চ থেকে জুনের মধ্যে নিয়মিত অ্যান্টিবডি পরীক্ষা করা ৩১ জন স্বেচ্ছাসেবীর পরীক্ষার ফলগুলো নেয়া হয়েছিল।

গবেষণাটি একটি জার্নালে জমা দেয়া হলেও এখনো পিয়ার-রিভিউ করা হয়নি। সেখানে দেখা গেছে, গুরুতর আক্রান্ত রোগীর মধ্যে অ্যান্টিবডির মাত্রা বেশি বেড়েছে এবং সেগুলো দীর্ঘদিন স্থায়ী হয়। এটার কারণ হতে পারে, তীব্র সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডিও বেশি তৈরি হয়।

গবেষণা প্রতিবেদনটির সহ-লেখক অধ্যাপক স্টুয়ার্ট নিল বলেন, এই করোনাভাইরাস সম্পর্কে আমরা একটি বিষয় জানি যে, একজন একাধিকবার সংক্রমিত হতে পারে। এর মানে হলো, শরীরে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা বেশিদিন স্থায়ী হয় না।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট অধ্যাপক জোনাথন হিনি বলেন, এই গবেষণাটি প্রমাণ করেছে যে, কভিড-১৯ এর প্রতিরোধ ব্যবস্থা ক্ষণস্থায়ী। সবচেয়ে বড় কথা এটা হার্ড ইমিউনিটি ধারণার কফিনে আরো একটি পেরেক গেঁথে দিল।

অধ্যাপক রবিন শাটক বলেন, তবে আমরা ধারণা করছি, কোনো ব্যক্তির দ্বিতীয় সংক্রমণ কম তীব্র হবে। কারণ প্রতিরোধ ক্ষমতা প্রথম সংক্রমণের স্মৃতি ধরে রাখবে এবং ভাইরাসটির বিরুদ্ধে তারা আরো দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে। গবেষণাটির এই ফলাফল ইঙ্গিত দেয় যে, প্রাকৃতিক সংক্রমণের চেয়ে ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় তৈরি অ্যান্টিবডির মাত্রা আরো বেশি হতে হবে।

Ad image
নগরের বাইরের মানুষও সহযোগিতা চান শাহাদাতের কাছে: মীর হেলাল
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
এসপির বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের জমি ক্রেতার সংবাদ সম্মেলন, দলিল সামনে এনে পুলিশের পাল্টা জবাব
গ্রেপ্তার যুবলীগ নেতা হেলাল হাসান।
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনী নদীতে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, কপালে আঘাতের চিহ্ন
‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?
৪৪ কোটি টাকার প্রকল্পে নতুন রূপ পাচ্ছে ভেনম রিসার্চ সেন্টার
সিটি গেটে ৫ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার বাঁশখালীর সুধীর।
সিটি গেটে পুলিশের তল্লাশিতে বেরোল ৫ কোটি টাকার স্বর্ণ, চোরাকারবারি বাঁশখালীর সুধীর ধরা

আর্কাইভ

আরও পড়ুন

অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে

কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প

ছবির ক্যাপশণ পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?