ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সুপ্রভাত ডেস্ক »

ইরান থে‌কে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক আজারবাইজানে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরান থেকে এসব বাংলাদেশি ইরান সীমান্ত পার হয়ে আজারবাইজানে পৌঁছান।

শুক্রবার (২০ মার্চ) এসব বাংলাদেশি ঢাকায় পৌঁছাতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানে রয়েছেন। এ ছাড়া প্রত‌্যাবাস‌নে সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাও বাকুতে গেছেন।

গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।