চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজ এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা মোহাম্মদ হাশেম নামে এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে।
হাশেম উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের বাদশার পাড়ার বাসিন্দা। তার বাবা দানু মিয়া ও মা মহররম খাতুন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পেশায় কৃষক হাশেমের শ্বশুরবাড়ি চাগাচরে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে আখি আকতার আয়শা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের এক-দুই বছর পর তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে ছিল। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে মারা গেছে।
তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে হাশেম বরুমতি ব্রিজ এলাকায় মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মৃত্যুর কারণও জানা যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

