নিজস্ব প্রতিবেদক>>
মহানবী হযরত মুহম্মদ (সা.) এঁর স্নেহভাজন, মুসলমানদের প্রিয় বড়পীর হযরত আবদুল কাদের জিলানী(রা.) এরঁ ১৯তম সরাসরি বংশধর উপমহাদেশের শীর্ষ ইসলামিক স্কলার সৈয়দ শেখ আফিফ উদ্দিন আল-মনসুর আল-জিলানী আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহম্মদ মিজানুর রহমান এর বিশেষ আমন্ত্রনে চট্টগ্রাম আসছেন।
প্রিয়নবী হযরত মুহম্মদ (সা.) এর ৩৩তম বংশধর সৈয়দ শেখ আফিফ উদ্দিন আল-মনসুর আল-জিলানী ইরাকের বাগদাদ শহরে জিলানী পরিবারের ১৯ তম সরাসরি বংশধর হিসেবে জন্মগ্রহন করেন এবং বড়পীর হযরত আবদুল কাদের জিলানী(রা.) মাজার শরীফের বর্তমান সাজ্জাদানমীন। তিনি ইসলামের কল্যানে ও ধর্মপ্রচারে এ উপমহাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
সৈয়দ আফিফ উদ্দিন আল-জিলানী আগামী মঙ্গলবার পিএইচপি পরিবার কতৃক পরিচালিত মিশরের আল-অযহার এর শাখা মিজানুস সালাম আয়েজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন ঢাকায় ইরাকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

