জনতা-পে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বেতন-ফি আদায়ের লক্ষ্যে চিটাগাং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এবং জনতা ব্যাংক পিএলসি. এর মধ্যে গত বুধবার (২৩ শে সেপ্টেম্বর) সিইউসিবিএ-এর কনফারেন্স হলে একটি এমওইউ সম্পাদিত হয়েছে।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান এবং জনতা ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. মজিবর রহমানের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং জেবিপিএলসি, বিভাগীয় কার্যালয় চট্রগ্রামের জিএম (ইনচার্জ) মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব।
সমঝোতা স্মারকে সিইউসিবিএ -এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক প্রফেসর ড. নেছারুল করিম এবং জনতা ব্যাংক পিএলসি. এর পক্ষে স্বাক্ষর করেন মো. নুরুল আলম, ডিজিএম, এরিয়া অফিস চট্টগ্রাম-পশ্চিম। বিজ্ঞপ্তি।

