দিগন্ত আজ শুভ্র-সাদা
কাশফুলে মেঘ নীলচে ঢাকা
ভালোলাগে আজ শেষ বিকেলে
দূর নীলিমায় চেয়ে থাকা।
ঢেউ খেলে যায় আকাশ নীলে
শেষ গোধূলীর রঙে রাঙা
নিকেল করা বিকেল শেষে
উল্লাসে মন হয় যে চাঙা।
বাতাস কোথায় যায় হারিয়ে
জলের স্রোতে ভেসে ভেসে
উথালপাথাল বনোফুলের
সুবাসে মন ভালোবেসে।
সাঁঝের বেলা বনবাঁদারে
পাখির স্বদল মুখর ডাকে
ভালো লাগে আজ গোধূলীরাঙা
সিঁদুর মেঘের নীলিমাকে ।

