সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার

সবজিতে সমৃদ্ধ ফটিকছড়ির মুজরি চর

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি
৯ অক্টোবর ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
শেয়ার
আগাম শীতকালীন সবজিতে সবুজে ভরে উঠেছে ফটিকছড়ির কাঞ্চননগর ও পাইন্দং ইউনিয়নের সীমান্তবর্তী মুজরি চর। ছবি: প্রতিনিধি।

ধুরুং খালের বুকজুড়ে সবুজের সমারোহ। কোথাও মাটিতে ছড়িয়ে আছে শসার লতাপাতা, কোথাও মাচায় ঝুলছে বরবটি ও ঝিঙা। আবার কোনো জমিতে দুলছে লাউ, শিম, চিচিঙ্গা ও বেগুনের গাছ। পাশাপাশি চাষ হচ্ছে পটলসহ নানা জাতের সবজি। খালের বুকে জেগে ওঠা এই চর এখন কয়েক শ কৃষকের জীবিকার অন্যতম অবলম্বন। উর্বর পলিমাটিতে ফসল ফলিয়ে ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ও পাইন্দং ইউনিয়নের সীমান্তবর্তী এ চর স্থানীয়ভাবে পরিচিত ‘মুজরি চর’ নামে। হালদা নদীর প্রধান শাখা খাল ধুরুংয়ের বুকে জেগে ওঠা প্রায় ১৬০ হেক্টর আয়তনের এ চরে ২৪০ থেকে ২৫০ জন কৃষক সবজি চাষ করেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে খালের পানি কমে এলে চরের বিস্তীর্ণ জমিতে শুরু হয় সবজি উৎপাদনের কর্মযজ্ঞ।

মুজরি চরের মাটি উর্বর হওয়ায় এখানে সবজি চাষের সম্ভাবনাও বেশি। তিন দিক দিয়ে খালের পানি প্রবাহিত হওয়ায় জমিতে পলি জমে মাটির উর্বরতা বাড়ে। এ সুবিধাকে কাজে লাগিয়ে আগাম সবজি চাষ করছেন কৃষকেরা। মৌসুমের শুরুতে বাজারে সবজির সরবরাহ কম থাকায় ভালো দাম পাওয়ার প্রত্যাশা তাঁদের। তবে সবুজে ভরা মাঠের আড়ালে রয়েছে কৃষকদের নানা দুশ্চিন্তা। উৎপাদন খরচের তুলনায় কম দাম পাওয়া, কৃষি উপকরণের বাড়তি মূল্য, সেচের সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় কৃষি সহায়তার অভাব তাঁদের অন্যতম সমস্যা। ভালো ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক সময় উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়ে।

মুজরি চরের কৃষক মো. আফজল হোসেন এবার আড়াই কানি জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন। তাঁর জমিতে রয়েছে বরবটি, শসা, ঝিঙা, চিচিঙ্গা, বেগুন, লাউ, শিম ও তিতকরলা।

আফজল হোসেন বলেন, ‘লাভের আশায় আমরা আগাম শসা, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি ও বেনটিসহ বিভিন্ন সবজি চাষ করি। কিন্তু অনেক সময় উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাই না। এতে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়ে। কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ, উন্নত বীজ ও অন্যান্য উপকরণ নিয়মিত পেলে আমাদের সুবিধা হতো। আমরা চাই, কৃষকদের সরকারি সহায়তা বাড়ানো হোক এবং উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করা হোক।’

ফসল উৎপাদনের পাশাপাশি চরে কাজ করার সময় নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে কৃষকদের। বিস্তীর্ণ জমিতে কাজ করতে গিয়ে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে আশ্রয় নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। ফলে দুর্যোগের সময় খোলা মাঠে বিপাকে পড়তে হয় তাঁদের।

কৃষক আব্দুর রহিম বলেন, ‘এই চরে প্রায় আড়াইশ কৃষক বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। কিন্তু হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে আশ্রয় নেওয়ার জায়গা নেই। এখানে একটি টংঘর বা ছাউনি থাকলে দুর্যোগের সময় অন্তত কিছুটা নিরাপদে থাকা যেত। কৃষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চরে একটি ছাউনি নির্মাণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।’

মুজরি চরের কৃষকদের আরেকটি বড় চ্যালেঞ্জ উৎপাদিত সবজি বিক্রি। কৃষক মো. মহিন উদ্দিনসহ অন্যদের অভিযোগ, অনেক সময় মাঠ থেকে সবজি বিক্রির ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হয়। বাজারে সবজির দাম বেশি থাকলেও তার পুরো সুবিধা পান না উৎপাদকেরা। পরিবহন ব্যয়সহ অন্যান্য খরচ বাদ দিয়ে শেষ পর্যন্ত কতটা লাভ থাকবে, তা নিয়েও অনিশ্চয়তায় থাকেন তাঁরা।

বর্গাচাষি মো. রমজান আলী বলেন, ‘কীটনাশকসহ কৃষির সব উপকরণের দাম অনেক বেশি। কিন্তু সেই তুলনায় সবজির দাম পাওয়া যায় না। এ বছর ভালো দাম না পেলে উৎপাদন খরচই তুলতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। এত পরিশ্রম করে ফসল ফলানোর পরও ন্যায্য দাম না পেলে কৃষিকাজ চালিয়ে যাওয়া কঠিন।’

সেচের সংকটও ভোগাচ্ছে কৃষকদের। চারপাশে খালের পানি থাকলেও প্রয়োজনের সময় সবজি খেতে পানি সরবরাহের নির্দিষ্ট ব্যবস্থা নেই। ফলে নিজেদের উদ্যোগেই সেচের ব্যবস্থা করতে হয় তাঁদের। অন্যদিকে, প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টির মধ্যে কাজ করার পর বিশ্রাম নেওয়ার জন্যও নেই কোনো ছাউনি।

কৃষকদের দাবি, নিয়মিত কৃষি পরামর্শ, রোগবালাই দমন, উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও বাজারজাতকরণে সহযোগিতা পেলে মুজরি চরের কৃষি আরও সমৃদ্ধ হবে। তাঁদের মতে, শুধু উৎপাদন বাড়ালেই চলবে না; উৎপাদিত সবজি ন্যায্যমূল্যে বিক্রির সুযোগও নিশ্চিত করতে হবে।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, ‘মুজরি চরের কৃষির সম্ভাবনা অনেক। এখানকার মাটি উর্বর এবং সবজি চাষের জন্য উপযোগী। কৃষকেরা আগাম সবজি চাষ করে ভালো ফলন পাচ্ছেন। সেচ, রোগবালাই দমন, উন্নত জাতের বীজ ও আধুনিক চাষাবাদ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পান, সে বিষয়েও তাঁদের সচেতন করা হচ্ছে। মুজরি চরের কৃষিকে এগিয়ে নিতে কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে।’

ধুরুং খালের বুকে জেগে ওঠা মুজরি চর এখন কয়েক শ কৃষকের জীবিকা ও সম্ভাবনার ক্ষেত্র। উর্বর জমিতে সবজি ফলিয়ে তাঁরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। তবে সেই স্বপ্ন পূরণে প্রয়োজন উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম, কৃষি উপকরণ ও কারিগরি সহায়তা এবং নিরাপদে কাজ করার পরিবেশ। কৃষকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।

বিষয় :ফটিকছড়ির মুজরি চর
Ad image
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার আবেদন
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস

আর্কাইভ

আরও পড়ুন

পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল

লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক

লোহাগাড়ায় দুর্ঘটনার পর মহাসড়কে পড়ে ছিল নারীর মরদেহ

লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?