নগরীর এনায়েতবাজারের অনিকেত ক্লাবের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ এবং ক্লাবের শিক্ষকের বার্ষিক সম্মানীর চেক হস্তান্তর করা হয়েছে।
গত ২২সেপ্টেম্বর সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে অনিকেত ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারিক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের সভাপতি মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর এম. এ. মালেক।
অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারিক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী এমপিএইচএফ, পিপি সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন, ভাইস প্রেসিডেন্ট আহমেদ জামাল নাসের চৌধুরী, ক্লাব সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া মো. রিয়াদ, রুপনকান্তি ধর ও সৈয়দ মিয়াহাসান। অতিথি রোটারিয়ান হিসেবে বক্তব্য দেন সিপি মো. নজরুল ইসলাম নান্টু।
এসময় অনিকেত ক্লাবের সভাপতি মোহাম্মদ আলম, সহসভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, আহসান মাহমুদ ও জিয়া সোহেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।
সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী বলেন, অনিকেত ক্লাবের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অনিকেত ক্লাব যে গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে, তা আরও বেগবান করতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, রোটারিক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল কয়েক বছর ধরে অনিকেত ক্লাবের শিক্ষকদেও সম্মানী, শিক্ষাসামগ্রী, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। এ সহযোগিতার জন্য তিনি অনিকেত ক্লাবের পক্ষ থেকে রোটারিক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা জানান, ১৯৭৫ সালের ১৬ ডিসেম্বও অনিকেত ক্লাব প্রতিষ্ঠিত হয়। ১৯৮১সাল থেকে প্রতিষ্ঠানটি গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করেআসছে, যা এখনো অব্যাহত রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদেও শিক্ষার সুযোগ সৃষ্টি এবং কার্যক্রম আরও বেগবান করতে সমাজের বিত্তবানদেও সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনিকেত ক্লাবের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেও হাতে স্কুলব্যাগ তুলে দেওয়া হয় এবং ক্লাবের শিক্ষকের বার্ষিক সম্মানীর চেক হস্তান্তর করা হয়।

