সুপ্রভাত ডেস্ক>> চলতি অর্থবছরে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা পাচ্ছেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে শর্ত সাপেক্ষে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা কিংবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন করদাতা। সে হিসাবে মাত্র তিনদিন সময় পাচ্ছেন তারা।
এনবিআর সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় করদাতারা যদি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করেন, তবে তারা তাদের মোট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে রিবেট বা প্রণোদনা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।
এই প্রণোদনা করদাতাকে সরাসরি আর্থিক সুবিধা প্রদান করবে, অর্থাৎ করদাতাকে তার প্রকৃত কর থেকে কিছুটা কম পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।
প্রণোদনার শর্ত ও সীমার বিষয়ে এনবিআর কিছু সুনির্দিষ্ট নীতিমালা করেছে। যার মধ্যে রয়েছে—নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন।
এই প্রণোদনার আওতায় একজন করদাতা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন। যারা শুধু চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলেই এই প্রণোদনা কার্যকর হবে।
বিলম্ব করলে কী হবে
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, সেপ্টেম্বর মাসের পর রিটার্ন দাখিল করলে করদাতারা আর এই বিশেষ প্রণোদনা পাবেন না। এমনকি ডিসেম্বর মাসের পর রিটার্ন দাখিল করলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী করদাতাকে বিলম্বের জন্য অতিরিক্ত কর বা জরিমানাও পরিশোধ করতে হবে।
তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা করদাতাদের জন্য আর্থিকভাবে সাশ্রয়ী হবে।
করসেবা সহজ করার লক্ষ্যে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল ক

