ঢেউয়ের পায়ে জল নেমেছে
পাহাড় বেয়ে বেয়ে।
মুগ্ধ মেয়ে আলতো পায়ে
চলছে জলে নেয়ে।
মিষ্টিকন্ঠী জলকুমারী
পানকৌড়ি দেয় ডুব।
অবাক চেয়ে পাহাড়িনী
থমকে দাঁড়ায় খুব।
ঝুম পাহাড়ের ঘুম ভাঙিয়ে
ঝর্না শোনায় গান।
পাহাড়িনী তরল স্লোকে
কান পেতে দেয় কান।
কোত্থেকে এক প্রজাপতি
বেণিতে হয় ফুল।
বাউল বাতাস দুষ্টুমিতে
নাড়িয়ে দিল চুল।
মন ছ্ুঁয়ে দেয় মুগ্ধ মেয়ের
প্রজাপতির পাখা।
দুটো পাখায় নকশিকাঁথার
একটি ছবি আঁকা।
রাঙানো এই ছবিটাকে
রেখ
রাঙা মাটি

