মীনা কুমারী (১৯৩৩-১৯৭২) ভারতীয় হিন্দি সিনেমার ‘ট্র্যাজেডি কুইন’ নামে খ্যাত। তাঁর পারিবারিক নাম মাহজাবীন বানো। মীনা কুমারী শুধুমাত্র নায়িকা ছিলেন না, ‘নাজ’ ছদ্মনামে তিনি একজন সংবেদনশীল উর্দু কবিও ছিলেন। গত শতাব্দীর পঞ্চাশ দশকের শেষ দিকে কবিতা রচনা শুরু করেন। প্রেম, বিরহ, স্বপ্ন ও বিবাহবিচ্ছেদ তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য এবং কবিতার প্রকরণ-কৌশলেও তাঁর সমসাময়িকদের মতো আধুনিক।
তিনি মির্জা গালিব, মীর তকি মীর ও বাহাদুর শাহ জাফরের কাব্যপ্রকরণ ও বিষয়বস্তু অনুসরণ করেননি। তাঁদের কবিতার মতো মীনা কুমারীর কবিতা আধ্যাত্মিকতা বা দার্শনিকতাকেন্দ্রিক নয়। তিনি উর্দু কবিতায় অসামান্য কোনো মোচড় দেননি। তবে মীনা কুমারীর ব্যক্তিগত অনুভূতিমালা কাব্যিক গদ্যে রচিত এবং সামষ্টিক চেতনায়…
১.
তুম লোগ তো বাদল হো হাওয়াওঁ কে সাথ আয়ে
কুছ দের আম্মান পর ছায়ে রহে
বরসে
ঔর কহী নিকল গত্র,
হম চট্টনে হ্যায়
অপনী জগহ পর কায়ম
ঔ হমে মালুম হ্যায় কি
জানেওয়ালে লোট কর নহী আতে।
তোমরা মেঘলা হয়ে,
বাতাসের সাথে এসে
ছেয়ে ফেল বিশাল আকাশ।
অঝোর ধারায় ঝরে
তারপর চলে যাও দূরে।
দাঁড়িয়ে রয়েছি
আমি এক অনড় পাথর।
যে যায়, সে যায় কখনো ফিরে না আর।
২.সূচ য়হ তুলসী ক্যায়সী শান্ত হ্যায়
ঔর কাশ্মীর কী ঝিলে
উথল-পুথল হো জাতী হ্যায়
ঔর, আল্লাহ ম্যায়!
দর্দ তো হোতা রহতা হ্যায়
দর্দকে দিন হি প্যারে হ্যায়
জায়েসে তেজ ছুরি হমনে
রহ রহকর ফির ধার কিয়া।
তুলসি তোমার জল কত না প্রশান্ত,
অথচ উতলা আজ কাশ্মীরের হ্রদ।
হে আমার খোদা!
কত না অধীর আমি নিজের ভেতর।
নিজের বেদনা থাকে চিরকাল ঘিরে।
কত না মধুর শুধু বেদনার দিন।
তবুও চাকুর তেজে
নিজেকে শানাই বারবার।
(তুলসি মুম্বাইয়ের একটি কিল)
৩. রাহ দেখা করেগা সদিও তক
ছোড় যায়গা য়হ জহাঁ তনহা।
তাকিয়ে রয়েছে পথ হাজার বছর,
এই ভূমি ছেড়ে যাবো নীরবে একাকী।
৪. ম্যায় জিন্দগী কো দেতী রহী অপনা খুনে দিল,
খুদ মেরে জিন্দগী নে মগর কেয়া দেয়া মুঝে
মেরে হী খওয়াব মেরে লিয়ে জওহর বন গয়ে
মেরে তসন্ধুরাত নেহী ডস লিয়া মুঝে।
দিয়েছি প্রাণকে আমি বিক্ষত হৃদয়,
কিছুই দেয়নি প্রাণ মূলত আমায়।
আমার স্বপ্ন আজ নীল হয়ে আসে
, বাসনা গিয়েছে মরে বেলা-অবেলায়।
৫.দিন ডুবে হ্যায়, ইয়া ডুবি
বরাত লিয়ে কস্তী।
সাহিল পে মগর কোঈ
কোহরাম নহী হোতা।
কিরণ গিয়েছে ডুবে,
বরযাত্রীসহ অতলে ডুবেছে নাও,
কখনো শুনি না আর
নদীর কিনার ঘিরে কোনো হাহাকার।

