নিজস্ব প্রতিবেদক »
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে বাংলা বিভাগকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্যারেড ময়দানে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। উভয় দলের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় লিমন। তাঁর করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, বিদায় নেয় বাংলা বিভাগ।
এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী সেমিফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হবে আজ সোমবার।
এদিনের খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মাওলাসহ রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

