চট্টগ্রাম নগরের কোতোয়ালীর থানার চাঁদাবাজি ও ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মো. হৃদয় নামে ওই আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার তুলাতুলি বস্তি এলাকার মো. মাসুদের ছেলে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় সিলেটের এসআরবি-৯-এর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

