চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নূর মোহাম্মদ নামে এক আবাসন ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
কোতোয়ালী থানার ওই মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন নূর মোহাম্মদ। পরে ওই জামিনের ভিত্তিতে নিম্ন আদালতে জামিন নিতে গেলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে।
শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া শুনানিতে নূর মোহাম্মদের জামিনের বিরোধিতা করেন।
তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার আসামি তিনি। মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে তার জামিনের বিরোধিতা করা হয়েছে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

