সুপ্রভাত বাংলাদেশ
একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়
ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা
২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

পর্দা উঠল শারদীয় দুর্গোৎসবের, আজ মহাষষ্ঠী
পূজায় দ্য বাস্কেটে বিশেষ ছাড়
মাছের বাজারে অস্থিরতা, চড়া নিত্যপণ্যের দাম
শিশু বিশেষজ্ঞ মনজুর মোর্শেদ আর নেই
অনুমোদন মেলেনি, মেলা চালাতে এবার ‘মিনতি’
গ্রেপ্তার মৎস্যজীবী লীগ নেতা
কর্ণফুলীতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার
শামসুর রাহমানের ‘কালো মেয়ের জন্য পঙ্ক্তিমালা’

বিপিসির ২৩ হাজার কোটি টাকা লোকসান

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
শেয়ার

রাজিব শর্মা »

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক লাফে ২০ টাকা বাড়ানোর পর দেশের শিল্প, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় নতুন করে ব্যয়ের চাপ তৈরি হয়েছে।

সর্বশেষ সোমবার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। চার ধরনের জ্বালানিরই বর্তমান দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

এরই মধ্যে চট্টগ্রামের লজিস্টিকস খাতে এর প্রভাব দৃশ্যমান হয়েছে। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) ছয় ধরনের সেবা চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে। চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটররাও জ্বালানি ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে চুক্তির হার সমন্বয়ের দাবি জানিয়েছেন।

শিল্প উদ্যোক্তারা বলছেন, জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ায় উৎপাদন খরচও বাড়বে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই বাড়তি ব্যয় শেষ পর্যন্ত পণ্য ও সেবার দামে প্রতিফলিত হয়ে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে।

রেকর্ড আমদানি ব্যয়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও আমদানি ব্যয়ের বড় চাপ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বাংলাদেশের ব্যয় হয়েছে রেকর্ড ১০ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে এ ব্যয় ছিল ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ। এই ব্যয় দেশের মোট ৭৫ দশমিক ২৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানির ১৪ শতাংশের বেশি।

আমদানি ব্যয় বৃদ্ধির পাশাপাশি দেশে জ্বালানির চাহিদাও বেড়েছে। তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে দেশে ৫৭ লাখ ৪০ হাজার টন জ্বালানি আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল প্রায় ৫০ লাখ টন। বিপিসির হিসাবে পুরো অর্থবছরে দেশে জ্বালানির চাহিদা প্রায় ৭৪ লাখ টনে পৌঁছাতে পারে। একই সময়ে অপরিশোধিত তেল আমদানির ব্যয় বেড়েছে ৯২ শতাংশ এবং পেট্রোলিয়াম, অয়েল ও লুব্রিকেন্টস (পিওএল) পণ্যের আমদানি ব্যয় বেড়েছে ১০৯ দশমিক ১ শতাংশ।

যা ২০২৪-২৫ অর্থবছরে আমদানি করা মোট ৬২ লাখ ১৫ হাজার টন জ্বালানির প্রায় ৭৬ শতাংশই ছিল পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য। ফলে পরিশোধিত জ্বালানির আন্তর্জাতিক মূল্য, জাহাজভাড়া, বিমা, সরবরাহ পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারও আমদানি ব্যয়ের ওপর প্রভাব পড়েছে।

আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও স্থিতিশীল নয়। মঙ্গলবার আন্তজার্তিক বাজারে ব্রেন্টের দাম ১ দশমিক ২৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৬৩ ডলারে উঠেছে। এর আগে রোববার ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ১০০ দশমিক ৩৪ ডলারে নেমেছিল। মধ্যপ্রাচ্যের সংঘাত, সরবরাহপথের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনাকে ঘিরে বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে।

বাংলাদেশের জ্বালানি আমদানিতে এ পরিস্থিতির সঙ্গে যুক্ত হচ্ছে সরবরাহপথের ঝুঁকি ও পরিবহন ব্যয়। বিপিসির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাব আল-মান্দাব প্রণালির নিরাপত্তা ঝুঁকির কারণে বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পর্যাপ্ত মজুত ও আমদানি আদেশ থাকায় ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি সরবরাহে সংকট হবে না।’

বিপিসির লোকসান ২৩ হাজার কোটি

আন্তর্জাতিক বাজারের ব্যয় বাড়লেও দেশের বাজারে দীর্ঘ সময় তুলনামূলক কম দামে জ্বালানি বিক্রি করায় বিপিসির আর্থিক চাপ বেড়েছে। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসির লোকসান হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারের দরের সঙ্গে পুরোপুরি সমন্বয় করলে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ২০৫ টাকা হতে পারত। কিন্তু সরকার নতুন দাম নির্ধারণ করেছে ১৩৫ টাকা। অর্থাৎ প্রতি লিটার ডিজেলে প্রায় ৭০ টাকা সমন্বয় না করেই রাখা হচ্ছে। বছরে বাংলাদেশ প্রায় ৭০ লাখ টন জ্বালানি আমদানি করে, যার মধ্যে ডিজেল প্রায় ৪৫ লাখ টন।

চট্টগ্রামেই প্রথম ধাক্কা লজিস্টিকসে

জ্বালানি মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক প্রভাব পড়েছে চট্টগ্রামের বেসরকারি আইসিডিগুলোতে। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) সোমবার থেকে ছয় ধরনের সেবা চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিজেলের দাম ১৭ দশমিক ৪ শতাংশ বাড়ায় আইসিডিগুলোর পরিচালন ব্যয়ও বেড়েছে।

খালি কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে আইসিডিতে পরিবহন, প্যাটেঙ্গা কনটেইনার টার্মিনাল থেকে আইসিডিতে পরিবহন, কনটেইনার ওঠানো-নামানো, রপ্তানি পণ্য কনটেইনারে ভরা ও হ্যান্ডলিং, রপ্তানি কনটেইনারের ভেরিফায়েড গ্রস মাস (ভিজিএম) এবং আমদানি পণ্য ডেলিভারি এসব সেবার চার্জ বেড়েছে। চট্টগ্রামের ১৯টি বেসরকারি আইসিডির মাধ্যমে দেশের প্রায় ৯৩ শতাংশ রপ্তানি পণ্য কনটেইনারে ভরা হয়। আমদানি কনটেইনারের প্রায় ২১ শতাংশও এসব ডিপোর মাধ্যমে পরিচালিত হয়। ফলে চার্জ বৃদ্ধির প্রভাব আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ‘জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে আইসিডিগুলোর পরিচালন ব্যয় বেড়েছে। বাড়তি ব্যয় সমন্বয়ের জন্যই সেবা চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। জ্বালানি-নির্ভর পরিবহন ও হ্যান্ডলিং কার্যক্রমের কারণে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি আইসিডি পরিচালনায় পড়ছে।’

বন্দরেও বাড়তি ব্যয়ের চাপ

চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটররাও জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে চুক্তির হার সমন্বয়ের দাবি জানিয়েছেন। বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

বার্থ অপারেটরদের হিসাবে, ২০২২ সালের জানুয়ারিতে দরপত্রের সময় ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৮০ টাকা। বর্তমানে তা ১৩৫ টাকা। অর্থাৎ চার বছরেরও কম সময়ে ডিজেলের দাম বেড়েছে ৫৫ টাকা বা প্রায় ৬৯ শতাংশ। অপারেটরদের দাবি, বিদ্যমান চুক্তির হারে এই বাড়তি জ্বালানি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

ফজলে একরাম চৌধুরী বলেন, বার্থ পরিচালনার ক্ষেত্রে জ্বালানি একটি বড় পরিচালন ব্যয়। ২০২২ সালের তুলনায় ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিদ্যমান চুক্তির হারে কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে জ্বালানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চুক্তির হার সমন্বয়ের দাবি জানানো হয়েছে।

মূল্যস্ফীতিতে দ্বিতীয় দফা চাপ

অর্থনীতিবিদ সেলিম রায়হানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিবহন, উৎপাদন ও পণ্য সরবরাহের খরচ বাড়ার মাধ্যমে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হতে পারে।

কারন একটি পণ্য ভোক্তার হাতে পৌঁছানোর আগে উৎপাদন, পরিবহন, গুদামজাতকরণ, আইসিডি, বন্দর ও বিতরণÑবিভিন্ন ধাপ অতিক্রম করে। এসব ধাপের একাধিক জায়গায় জ্বালানি ব্যয় যুক্ত থাকে। ফলে প্রতিটি স্তরে ব্যয় বাড়লে তার একটি অংশ পরবর্তী স্তরে স্থানান্তরিত হওয়ার সুযোগ থাকে।

চট্টগ্রামের আইসিডি চার্জ বৃদ্ধির মাধ্যমে সেই প্রক্রিয়ার একটি অংশ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। বন্দর বার্থ অপারেটরদের হার সমন্বয়ের দাবি এবং শিল্প উদ্যোক্তাদের উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কাও দেখাচ্ছে, জ্বালানির ২০ টাকা মূল্যবৃদ্ধি কেবল পাম্পে জ্বালানি কেনার অতিরিক্ত খরচের মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

কয়েক মাসেই ৩৫-৩৮ শতাংশ বৃদ্ধি

চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ১০০ টাকা। এখন তা ১৩৫ টাকা। এ মাত্র কয়েক মাসে বেড়েছে ৩৫ শতাংশ। একই সময়ে পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা, অর্থাৎ ৩৭ দশমিক ৯ শতাংশ; অকটেন ১২০ টাকা থেকে ১৬৫ টাকা, অর্থাৎ ৩৭ দশমিক ৫ শতাংশ এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৫৫ টাকা, অর্থাৎ ৩৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আমদানিকারক এস এম মহিউদ্দিন বলেন, ‘জ্বালানির দাম বাড়ার পাশাপাশি চাহিদা বাড়ার সঙ্গে আমদানিনির্ভর সবকিছুর দাম বাড়বে। এখন থেকেই সকল প্রকার সরবরাহে দাম বেড়েছে। প্রভাব পড়তে শুরু করছে নিত্যপণ্যের বাজারে। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত প্রভাবটি পড়বে সাধারণ ভোক্তাদের ওপর।’

Ad image
পর্দা উঠল শারদীয় দুর্গোৎসবের, আজ মহাষষ্ঠী
পূজায় দ্য বাস্কেটে বিশেষ ছাড়
মাছের বাজারে অস্থিরতা, চড়া নিত্যপণ্যের দাম
শিশু বিশেষজ্ঞ মনজুর মোর্শেদ আর নেই
অনুমোদন মেলেনি, মেলা চালাতে এবার ‘মিনতি’
গ্রেপ্তার মৎস্যজীবী লীগ নেতা
কর্ণফুলীতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার
নিহত জান্নাতুল ফেরদৌস।
প্রথম বিয়ের কথা ফাঁস, দ্বিতীয় স্ত্রীকে খুন করে খালে ভাসিয়ে দেন স্বামী
নিখোঁজ তিন স্কুলছাত্রী এসেছিল গৃহপরিচারিকার কাজে
সতর্কতায় কাজ হয়নি, ৫০ লাখ টাকা জরিমানার মুখে আল হিদায়াহ ও উৎসব
পুলিশের হাতে গ্রেপ্তার ৫ জন।
সাবেক এএসপির বাড়িতে ডাকাতি/ পেনশনের টাকার খবর ছিল ডাকাতদের কাছে
ডাক-রেল হয়ে চট্টগ্রামে আসছিল নিষিদ্ধ পণ্য

আর্কাইভ

আরও পড়ুন

ডাক-রেল হয়ে চট্টগ্রামে আসছিল নিষিদ্ধ পণ্য

বন্দরে পড়ে থাকা পণ্যের নিলামে ২০ কর্মকর্তা

৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা

ইসরাত ও রোজা মনির পরিবারের জন্য গাভী উপহার দিয়েছে স্বপ্ন।

রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পরিবারের আয়ের জন্য গাভী দিল স্বপ্ন

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?