সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার

বাজার খরচ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
শেয়ার

নিত্যপণ্যের বাজারে যেন কোনো লাগাম নেই। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে মাছ, মাংস ও ডিম প্রায় প্রতিটি পণ্যের বাড়তি দামে অসহায় হয়ে পড়েছেন সীমিত ও মধ্যম আয়ের মানুষ।

আয় না বাড়লেও প্রতিদিনের বাজার খরচ বেড়েই চলেছে। মাঝে মধ্যে প্রশাসনের বাজার তদারকি ও অভিযান দেখা গেলেও তাতে স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। খুচরা ব্যবসায়ীদের ভাষ্য দাম বাড়ার জন্য পাইকারদের দায়ী, পাইকাররা বলছেন সরবরাহ, পরিবহন ও জ্বালানি ব্যয় বাড়ায় নিত্যপন্যের বাজারে পড়ছে প্রভাব।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের রিয়াজউদ্দিন বাজার ও বকশিরহাটের বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়। প্রায় প্রতিটি বাজারেই ক্রেতাদের মুখে ছিল বাড়তি দামের অভিযোগ।

কয়েক সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যের দাম কমার বদলে স্থির রয়েছে চড়া অবস্থানে। বিশেষ করে সবজি, মাছ, মাংস ও ডিমের বাজারে বাড়তি চাপ দেখা গেছে। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকেও চট্টগ্রামের বাজারে জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রভাবের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

১০০ টাকার নিচে সবজি কম
দুই বাজারে সবজির দোকান ঘুরে দেখা যায়, অধিকাংশ ভালো মানের সবজি বিক্রি হয়েছে বাড়তি দামে। শিম মানভেদে ২০০ থেকে ২৪০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০, টমেটো ১২০ থেকে ১৬০ টাকা, বরবটি ৮০ থেকে ১২০, ফুলকপি ৮০ থেকে ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০, চিচিঙ্গা ৭০ থেকে ১০০ টাকা, ঝিঙা ১০০ থেকে ১২০, পটোল ৮০ থেকে ১০০, ঢেঁড়স ৯০ থেকে ১০০, কাঁচা পেঁপে ৪০ থেকে ৬০, লাউ ৮০ থেকে ১০০, শসা ৮০ থেকে ১০০, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ এবং আলু ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

মাছ আছে, দাম কমেনি
সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকলেও নগরের বাজারে ফিশারির মজুত মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমেনি। পাঙাশ ২৩০ থেকে ২৮০, তেলাপিয়া ২৩০ থেকে ২৭০, রুই ৩৫০ থেকে ৫৫০, কাতলা ৪০০ থেকে ৬০০, মৃগেল ৩৫০ থেকে ৪৫০, ইলিশ ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ টাকা, জাটকা ৫০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ২০০, কোরাল ৬০০ থেকে ৮০০, পাবদা ৪০০ থেকে ৬০০, আইড় ৬৫০ থেকে ৮৫০ এবং বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকলেও মাছের সরবরাহ ভালো রয়েছে। কমতির চিত্র দেখা যাবে আরো এক সপ্তাহ পর। তবে পরিবহন, বরফ, শ্রমিক ও সংরক্ষণ ব্যয়ের প্রভাব পড়ছে মাছের দামে। যার কারনে কমছে না দাম ।

মাংসে বাড়তি চাপ
মাংসের বাজারেও স্বস্তি নেই। বাজারে সাইজভেদে ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮৫ টাকা, সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৮০ এবং দেশি মুরগি ৬০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া বেলজিয়াম হাঁস ৩৫০ টাকা, দেশী হাঁস ৫৫০ টাকা, চীনা হাঁস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর গত কয়েকবছর দরে বাড়তির মধ্যে অপরিবর্তিত রয়েছে গরু ও ছাগলের মাংসের দাম। বাজারে গরুর মাংস ৮০০ থেকে ৯৫০ টাকা ও খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাবার, পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়েছে। গরু ও খাসির ক্ষেত্রে পরিবহন, শ্রমিক এবং পশুর ক্রয়মূল্য বেড়ে যাওয়াকে দায়ী করছেন তারা।

ডিমের বাজারেও অস্থিরতা
গত কয়েক সপ্তাহ ধরে নীরবে বাড়ছে ডিমের দাম। ব্রয়লার ডিমের মধ্যে সাদা ডিম ডজন ১৪০ থেকে ১৪৫ টাকা, লাল লেয়ার ডিম ১৪৫ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হয়েছে। এবং দেশি ডিম ২০০ থেকে ২৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। দোকানভেদে দামের পার্থক্যও রয়েছে। ক্রেতাদের অভিযোগ, এক দোকান থেকে অন্য দোকানে একই ডজন ডিমের দামে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য পাওয়া যাচ্ছে।

চালে বাড়তি খরচ
চালের বাজারে মিনিকেট ৭০ থেকে ৭৫, নাজিরশাইল ৮০ থেকে ৯০, স্বর্ণা ৫৮ থেকে ৬২, পাইজাম ৬৫ থেকে ৭০, কাটারিভোগ ৮৫ থেকে ৯৫, বাসমতি ১১০ থেকে ১৩০, চিনিগুঁড়া ১৪০ থেকে ১৭০ এবং আতপ চাল ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মান ও ব্র্যান্ডভেদে দামে পার্থক্য রয়েছে।
চাল ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে ক্রয়মূল্য, পরিবহন ও শ্রমিক ব্যয় বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারিতে সামান্য বাড়লেও খুচরা বাজারে তার চেয়ে বেশি হারে দাম বাড়ানো হচ্ছে।

মুদিপণ্যে বাড়ছে মাসের খরচ
মুদি দোকান ঘুরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাড়তি দামের চিত্র পাওয়া গেছে। বাজারে সয়াবিন তেল প্রতি লিটার ১৯০ থেকে ২০৫, সরিষার তেল ২৬০ থেকে ৩২০ টাকা, পাম তেল ১৭৫ থেকে ১৮৫ টাকা, চিনি ১২০ থেকে ১২৫, মসুর ডাল ১১০ থেকে ১৩০, মুগ ডাল ১৩০ থেকে ১৬০, ছোলা ৯০ থেকে ১০৫, অ্যাংকর ডাল ৭০ থেকে ৮৫, মটর ডাল ৮০ থেকে ৯০, আটা ৬০ থেকে ৬৫, ময়দা ৭০ থেকে ৮০, সুজি ৮০ থেকে ৯০, লবণ ৩৫ থেকে ৪৫, পেঁয়াজু ৬০ থেকে ৬৫, রসুন ১২০ থেকে ১৬০, আদা ১০০ থেকে ১৪০, শুকনা মরিচ ৩৫০ থেকে ৪৫০, হলুদ গুঁড়া ২৫০ থেকে ৩৫০, মরিচ গুঁড়া ৩৫০ থেকে ৪৫০, ধনিয়া গুঁড়া ২৫০ থেকে ৩২০, জিরা ৬০০ থেকে ৮০০, এলাচ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০, দারুচিনি ৫০০ থেকে ৭০০, লবঙ্গ ১ হাজার থেকে ১ হাজার ৪০০, তেজপাতা ১৫০ থেকে ২০০, চা ৩৫০ থেকে ৬০০, সেমাই ১২০ থেকে ১৮০, চিড়া ৮০ থেকে ১০০ এবং মুড়ি ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ‘আগের টাকায় অর্ধেক বাজার
বকশিরহাটে বাজার করতে আসা স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘সবকিছুর দাম বাড়ছে। মাছ-মাংস বাদ দিয়ে শুধু সবজি আর চাল-ডাল কিনলেও খরচ কমছে না।’

রিয়াজউদ্দিন বাজারের আসা ক্রেতা মো. জাহাঙ্গীর আলন বলেন, ‘একটি পণ্যের দাম একটু বাড়লে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, ডিম – সবকিছুর দাম বেশি।’

বকশিরহাটে বাজার করতে আসা ফরহাদুল ইসলাম বলেন, ‘অভিযান হয়, জরিমানা হয়, কিন্তু কয়েক দিন পর আবার আগের অবস্থা। বাজারে কে কত দামে কিনছে আর কত দামে বিক্রি করছে, সেটা নিয়মিত দেখা দরকার।

দাম বাড়ার দায় পাইকারের ওপর
বকশিরহাটের ব্যবসায়ী ফারুক বলেন, ‘আমাদের ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ নেই। পাইকারি বাজার থেকে যে দামে পণ্য কিনি, তার সঙ্গে পরিবহন, শ্রমিক, দোকান ভাড়া ও নষ্টের খরচ যোগ হয়। এখন জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আগের দামে পণ্য বিক্রি করলে লোকসান হবে। অনেক সময় আমরা যে দামে পণ্য কিনি, তার ওপর সামান্য লাভ রেখে বিক্রি করি। দাম বাড়ার মূল কারণ খুচরা ব্যবসায়ী নয়, বরং পণ্য কেনার পর্যায়েই খরচ বেড়ে যাচ্ছে।’

মুদি ব্যবসায়ী মো. আলী সওদাগর বলেন, ‘ক্রেতারা আমাদের বেশি দাম নেওয়ার অভিযোগ করেন। কিন্তু আমরা পাইকারের কাছ থেকেই বেশি দামে পণ্য কিনি। প্রতিদিনের বাজারদর এক নয়। সকালে এক দাম, বিকেলে আরেক দাম হতে পারে। পচনশীল পণ্যে নষ্টের ঝুঁকিও থাকে। তবে বাজারে অস্বাভাবিক মুনাফা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত।’

আড়তদারদের বক্তব্য ভিন্ন
খাতুনগঞ্জের আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন বলেন, ‘পাইকারি বাজারে পণ্যের সরবরাহ আছে। কোনো কোনো পণ্যের দাম বাড়লেও সব পণ্যেও ক্ষেত্রে সরবরাহ সংকট নেই। পরিবহন ব্যয় বাড়ার কারণে কিছুটা প্রভাব পড়ছে । তবে খুচরা পর্যায়ে গিয়ে দাম কতটা বাড়ছে, সেটিও দেখা দরকার।’

‘অভিযান নিয়মিত হওয়া দরকার’
বাজার তদারকি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বাজারে শুধু বিচ্ছিন্ন অভিযান চালিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজার ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা এবং পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয়- বিক্রয়ের হিসাব যাচাই জরুরি। একই পণ্যের দাম একেক দোকানে একেক রকম হওয়ার কারণ খুঁজে দেখা দরকার। মূল্যতালিকা টানানো থাকলেও বাস্তবে তা অনুযায়ী বিক্রি হচ্ছে কি না, সেটিও তদারক করতে হবে । ভোক্তারা যেন হয়রানির শিকার না হন, সেজন্য অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। শুধু জরিমানা করে দায়িত্ব শেষ করলে বাজারে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না । ‘অভিযান অব্যাহত থাকবে’

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বাজারে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং ভোক্তা অধিকারবিরোধী অনিয়মের বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো ব্যবসায়ী ক্রয়মূল্যের তথ্য গোপন করে অস্বাভাবিকভাবে বেশি দামে পণ্য বিক্রি করলে প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদেরও বাজার থেকে পণ্য কেনার সময় মূল্যতালিকা ও ক্রয় ভাউচার দেখতে হবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় :বাজারদর
Ad image
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার আবেদন
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস

আর্কাইভ

আরও পড়ুন

পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল

লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক

লোহাগাড়ায় দুর্ঘটনার পর মহাসড়কে পড়ে ছিল নারীর মরদেহ

লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?