সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

বাঁশখালীতে দুই স্কুলছাত্র নিখোঁজ, পাঁচ দিনেও সন্ধান পায়নি পুলিশ!

নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
শেয়ার

পাঁচ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বাঁশখালীর নিখোঁজ দুই স্কুলছাত্র মো. আনিসুর রহমান (১৩) ও মোহাম্মদ আবু রায়হানের (১৩)। সন্তানদের ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠা আর আতঙ্কে দিন কাটছে দুই পরিবারের। কোথায় আছে, কার কাছে আছে, কেমন আছে—এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা স্বজনেরা। এর মধ্যে সন্তানদের উদ্ধারে পুলিশের তৎপরতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পুলিশ প্রত্যাশিত আন্তরিকতা নিয়ে কাজ করছে না।

নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিছুদিন আগে প্রেমবাজার থেকে এক ব্যবসায়ী অপহরণ হয়েছিলেন। তিনি টাকাওয়ালা মানুষ বলে পুলিশ তাঁকে পাঁচ দিনের মধ্যে উদ্ধার করে দিয়েছে। ওই ঘটনায় পুলিশের ব্যাপক তৎপরতা ছিল। আমরা গরিব বলে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে না।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বলছে, প্রতারক চক্র ফেসবুকে নিখোঁজের সংবাদ দেখে ফোন করছে। তারা আসলে অপহরণ করেনি। এখন আমার প্রশ্ন, অপহরণ না করলে আমার ছেলের সঙ্গে আমাকে কথা বলিয়ে দিল কীভাবে?’

পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘এটি নিয়ে এসআই হাক্কানী বিল্লাহ কাজ করছেন। এখন তিনি পুকুরিয়ায় আছেন। তাঁকে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন।’

দুই শিক্ষার্থীকে উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) হাক্কানী বিল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত কোনো আপডেট নেই। আমরা কাজ করে যাচ্ছি। কোনো খবর পেলে জানাব। এখন পর্যন্ত নতুন কোনো নম্বর থেকে ফোন আসেনি। লোকেশনও পাচ্ছি না।’

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে আনিসুর রহমান ও আবদুর রশিদের ছেলে আবু রায়হান। তারা দুজনই পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিয়াদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তারা।

পরিবারের সদস্যদের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামে অবস্থিত ঝিনুক পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করার কথা বলা হলেও সেখান থেকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কোনো একটি চক্র তাদের অন্যত্র নিয়ে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।

স্বজনদের দাবি, শুক্রবার ও শনিবার তাদের পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে ঘোরাফেরা করতে দেখেছেন কয়েকজন আত্মীয়। পরে রোববার সেখান থেকে চলে যায় তারা। এ বিষয়ে সঙ্গে যাওয়া রিয়াদের কাছে জানতে চাইলে সে দুই বন্ধুর অবস্থান সম্পর্কে কিছু জানে না বলে জানায়।

এর আগে নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ অভিযোগ করেন, ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে দুটি মুঠোফোন নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকাল ১০টার মধ্যে টাকা না দিলে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

আবদুর রশিদ বলেন, ‘আমি তাদের বলেছি, আমরা গরিব মানুষ। এত টাকা জোগাড় করতে একটু সময় লাগবে। কিন্তু নির্ধারিত সময়ের পর ফোন করলে তারা বলে, সঠিক সময়ে টাকা দিস নাই, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি। তারা নিজেদের কক্সবাজার থেকে ফোন করছে বলেও জানিয়েছে।’

এ বিষয়ে ঝিনুক পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন বলেন, দুই শিক্ষার্থী তাঁর খামারে চাকরিতে যোগ দেয়নি। তাঁর ফার্মে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং পুলিশ তা পরিদর্শন করেছে। শিক্ষার্থীরা সেখানে এসেছিল, তবে চাকরিতে যোগ না দিয়েই চলে যায়।

এর আগে সোমবার বাঁশখালী থানার ওসি রবিউল হক জানিয়েছিলেন, দুই শিক্ষার্থীকে ছনুয়া থেকে অপহরণ করা হয়নি। তারা পুকুরিয়ার চেয়ারম্যানের ফার্মে কাজ করতে গিয়েছিল এবং সেখানে দুই দিন কাজও করেছে। পরে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। তাদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

মুক্তিপণ দাবির বিষয়ে ওসি বলেন, ফেসবুকে নিখোঁজের সংবাদ দেখে একটি প্রতারক চক্র ফোন করে টাকা দাবি করছে। নম্বরগুলো যাচাই করে রংপুর ও ময়মনসিংহের ব্যক্তিদের বলে জানা গেছে। তাঁর দাবি, তারা মূলত প্রতারক চক্রের সদস্য।

এদিকে আনিস ও রায়হানের পরিবারের সদস্যরা রিয়াদকে সঙ্গে নিয়ে বাঁশখালী থানায় গেলে পুলিশ তাকে দুই শিক্ষার্থীর সন্ধান ও উদ্ধারে সহযোগিতা করার নির্দেশনা দেয়। সর্বশেষ মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের সদস্যরা রিয়াদকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করছিলেন।

Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
চট্টগ্রামে শ্রমিক আন্দোলনের আঁচ লাগার আগেই ‘হুঁশিয়ার’, এক টেবিলে সবাই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড
রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ
বড়হাতিয়ায় প্যানেল চেয়ারম্যান— হাইকোর্টে গিয়ে মামুনকে ঠেকালেন আজিজুল

আর্কাইভ

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের যুক্ত করার তাগিদ প্রশাসক শাহাদাতের

দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?