নিজস্ব প্রতিনিধি, বান্দরবান>> বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।
বলীপাড়া বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা উপস্থিত ছিলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কঠিন সময় পার করছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়।
গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে বলীপাড়া বাজারে আগুনে ১৩টি দোকান পুড়ে যায়। স্থানীয়দের হিসাবে, এতে মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনরায় ব্যবসা শুরু করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা চেয়েছেন।

