সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

বগাকাণ্ডে ‘চট্টগ্রামছাড়া’ ওসি আবদুর রহিম

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
শেয়ার
খুলশীর সাবেক ওসি আবদুর রহিম।
খুলশীর সাবেক ওসি আবদুর রহিম।

চট্টগ্রাম নগর ভবনে ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডার ঘটনার পর খুলশী থানার সাবেক ওসি মোহাম্মদ আবদুর রহিমকে খুলনায় পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ৮ অক্টোবরের এক আদেশে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়। এর আগে ৭ অক্টোবর তাঁকে খুলশী থানা থেকে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছিল।

পুলিশ সদর দপ্তরের আদেশে জনস্বার্থে এ পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে তাঁকে সিএমপি থেকে অবমুক্ত হতে বলা হয়। তা না হলে ১১ অক্টোবর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করার কথা বলা হয়েছে।

গত ৬ অক্টোবর রাতে বগাকে গ্রেপ্তার করতে নগর ভবনে অভিযান চালায় খুলশী থানা-পুলিশ। এ সময় মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে মেয়রের হস্তক্ষেপে অভিযান শেষ না করেই নগর ভবন থেকে ফিরে যায় পুলিশ।

পরদিন বগাকে গ্রেপ্তারের উদ্যোগ ও পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মেয়র। তিনি খুলশী থানার তৎকালীন ওসি আবদুর রহিমেরও সমালোচনা করেন। এ সময় বগাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে আবদুর রহিমকে খুলশী থানা থেকে সিটিএসবিতে বদলি করা হয়। পরদিন পুলিশ সদর দপ্তরের আদেশে তাঁকে চট্টগ্রামের বাইরে খুলনায় পদায়ন করা হয়।

তবে এ পদায়নের সঙ্গে নগর ভবনের ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা পুলিশ সদর দপ্তরের আদেশে উল্লেখ করা হয়নি।

বগার বিরুদ্ধে ১৭ মামলা

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগসহ ১৭টি মামলা রয়েছে।

পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় বগাকে প্রধান আসামি করা হয়েছে। খুলশী এলাকায় পুলিশের অভিযানের সময় তাঁর অনুসারীদের বিরুদ্ধে সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলাতেও বগাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানা গেছে।

ছয় মাসে পাঁচ ওসি

গত ছয় মাসে খুলশী থানায় পাঁচজন ওসি পরিবর্তন হয়েছেন বলে জানা গেছে। তাঁদের একজন দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় অন্যত্র বদলি হন।

আবদুর রহিম গত ২৩ আগস্ট খুলশী থানার ওসি হিসেবে যোগ দেন। ৭ অক্টোবর তাঁকে সিটিএসবিতে বদলি করা হয়। প্রায় এক মাস ১৪ দিন তিনি এ থানায় দায়িত্ব পালন করেন।

এর আগে মোজাম্মেল হক ১৫ জুন খুলশী থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন। দুই মাস আট দিনের মাথায় তাঁকে পাঁচলাইশ থানায় বদলি করা হয়। তাঁর আগে মোহাম্মদ সোলাইমান খুলশী থানায় যোগ দেওয়ার মাত্র দুই দিনের মাথায় সিটিএসবিতে বদলি হন।

সোলাইমানের আগে খুলশী থানার ওসি ছিলেন আরিফুর রহমান। ২৫ মার্চ দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে ১৩ জুন তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।

এর আগে ২০২৫ সালের ৬ ডিসেম্বর জাহিদুল ইসলামকে খুলশী থানার ওসি করা হয়েছিল। প্রায় সাড়ে চার মাস দায়িত্ব পালনের পর ২৫ মার্চ তাঁকে পাঁচলাইশ থানায় বদলি করা হয়।

Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই

আর্কাইভ

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের যুক্ত করার তাগিদ প্রশাসক শাহাদাতের

দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?