ঋতু পরিবর্তনের পালাবদলে প্রকৃতিতে যখন হালকা শীতের আমেজ নেমে আসে, তখন চারপাশের ধূসরতা কাটিয়ে হাজির হয় নানা রঙের গাঁদা ফুল। কুয়াশাচ্ছন্ন সকাল আর মিষ্টি রোদের ছোঁয়ায় শীতের ফুলে যেন নতুন প্রাণ ফিরে পায় প্রকৃতি। যশোরের গদখালী, সাভারের বিরুলিয়া কিংবা চট্টগ্রামের স্থানীয় বাগান থেকে আসা ফুলে সেজেছে বাজার। দেশি ফুলের পাশাপাশি আমদানি হচ্ছে থাইল্যান্ড, চীনসহ বিভিন্ন দেশের বাহারি ও প্রিমিয়াম জাতের ফুল। চট্টগ্রাম নগরের জামালখান থেকে ছবিটি তোলা।

