সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

প্রথম বিয়ের কথা ফাঁস, দ্বিতীয় স্ত্রীকে খুন করে খালে ভাসিয়ে দেন স্বামী

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ
শেয়ার
নিহত জান্নাতুল ফেরদৌস।
নিহত জান্নাতুল ফেরদৌস।

প্রথম বিয়ের কথা গোপন করেছিলেন স্বামী। সেই খবর জেনে যান দ্বিতীয় স্ত্রী। এ নিয়ে তার সঙ্গে বিরোধ তৈরি হলে পরিকল্পনা করেন খুনের। ঘোরানোর কথা বলে সাম্পানে তুলে শ্বাসরোধে হত্যার পর লাশ ভাসিয়ে দেন খালে।

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা খালে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধারের তদন্তে নেমে হত্যাকাণ্ডের বিষয়টি উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। তাদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মামলার প্রধান আসামি নিহতের স্বামী রাজা মিয়া এখনো গ্রেপ্তার হননি।

নিহত জান্নাতুল ফেরদৌসের বয়স ২৮ বছর। তিনি একটি জুতার কারখানায় কাজ করতেন। সাত বছর বয়সী মেয়েকে নিয়ে চাঁন্দগাঁও থানার বাহির সিগন্যাল বেপারিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

পিবিআই বলছে, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজা মিয়াকে বিয়ে করেন জান্নাতুল। রাজা নিজেকে অবিবাহিত পরিচয় দিলেও পরে তার আগের বিয়ের কথা জানতে পারেন জান্নাতুল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। বিরোধ থেকেই রাজা মিয়া তার পূর্ব পরিচিত মো. মুসলিম উদ্দিনের সঙ্গে জান্নাতুলকে হত্যার পরিকল্পনা করেন।

ঘটনাটি ঘটে ২০২৬ সালের ২৮ জুলাই। পিবিআইয়ের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সেদিন সন্ধ্যা ৬টার দিকে ঘোরানোর কথা বলে জান্নাতুলকে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় নিয়ে যান রাজা। সেখানে একটি সাম্পানে অপেক্ষা করছিলেন মুসলিম উদ্দিন, শুক্কুর আহমদ ও আরেক ব্যক্তি।

সাম্পানে করে তারা কর্ণফুলী সেতুর নিচ দিয়ে শিকলবাহা খালের দিকে যান। রাত ৮টার দিকে রাজা ও জান্নাতুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জান্নাতুলের মুঠোফোন খালে ফেলে দেওয়া হয়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তাঁর হাত-পা বেঁধে বস্তায় ভরে মরদেহ ফেলে দেওয়া হয় শিকলবাহা খালে, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের পেছনের অংশে।

হত্যার পাঁচ দিন পর, ২ আগস্ট দুপুরে শিকলবাহা খালের লঞ্চঘাটসংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দী এক নারীর মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ-পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জান্নাতুলের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় ৩ আগস্ট জান্নাতুলের মা ছায়রা খাতুন কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। মামলায় রাজা মিয়াসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। পরে ৬ অক্টোবর মামলাটি পিবিআই চট্টগ্রাম মেট্রোতে হস্তান্তর করা হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে টেকনাফ এলাকা থেকে মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় শুক্কুর আহমদকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত সাম্পানটিও উদ্ধার করা হয়েছে।

গত ১৪ অক্টোবর মুসলিম উদ্দিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুক্কুর আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্ত চলছে।

Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড
রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ
বড়হাতিয়ায় প্যানেল চেয়ারম্যান— হাইকোর্টে গিয়ে মামুনকে ঠেকালেন আজিজুল
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!

আর্কাইভ

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের যুক্ত করার তাগিদ প্রশাসক শাহাদাতের

দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?