সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

প্রতিমা তৈরিতে বাড়তি খরচ, চাপে মৃৎশিল্পীরা

রুমন ভট্টাচার্য
১০ অক্টোবর ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
শেয়ার
শেষ মুহূর্তে রং-তুলিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নগরীর অকালবোধন বলা হয় । মূল দুর্গাপূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা সদরঘাট কালীবাড়ি মন্দির থেকে তোলা ছবি-আনিসুজ্জামান দুলাল
শেষ মুহূর্তে রং-তুলিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নগরীর অকালবোধন বলা হয় । মূল দুর্গাপূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা সদরঘাট কালীবাড়ি মন্দির থেকে তোলা ছবি-আনিসুজ্জামান দুলাল

মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ, আর কয়েক দিন পরই শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রাম নগরে দেবী দুর্গাকে বরণে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়, চলছে সাজসজ্জার কাজ। তবে উৎসবের এই ব্যস্ততার মধ্যেই প্রতিমা তৈরির উপকরণের বাড়তি দাম খরচের বোঝা বাড়িয়েছে মৃৎশিল্পীদের। দিন-রাত কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করার তাড়া এখন তাদের।

শুক্রবার নগরের সদরঘাট এলাকার স্বর্গীয় দুলাল পাল প্রতিমালয়, লোকনাথ শিল্পালয় ও নটরাজ শিল্পালয় ঘুরে দেখা গেছে ব্যস্ততা তুঙ্গে। কেউ ব্যস্ত প্রতিমার চোখ আঁকতে, কেউ হাত-পায়ের কারুকাজে রং করতে, আবার কেউ তৈরি করছেন বিভিন্ন রঙের মিশ্রণ। মৃৎশিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা।

কারখানাগুলোতে প্রতিমা তৈরির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। অধিকাংশ প্রতিমার অর্ডারও পেয়েছেন মৃৎশিল্পীরা। এখন চলছে রং করা ও সাজসজ্জার কাজ। আগামী দুই থেকে চার দিনের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করছেন তাঁরা। তবে মাটি, খড়, বাঁশ ও রংসহ প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার খরচের চাপ বেড়েছে বলে জানান তাঁরা।

মৃৎশিল্পীরা জানান, বৈশাখ মাস থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়। শুরুতে প্রতিমার কাঠামো ও অবয়ব তৈরি, এরপর শুকানো, রং করা এবং সাজসজ্জার কাজ চলে। দুর্গাপূজা ঘনিয়ে আসায় এখন শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ততা বেড়েছে কারখানাগুলোতে। সময়মতো প্রতিমা সরবরাহের তাড়া থাকলেও উপকরণের বাড়তি দামের কারণে উৎপাদন খরচের হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে তাঁদের জন্য।

সদরঘাটের স্বর্গীয় দুলাল পাল প্রতিমালয়ের স্বত্বাধিকারী মৃৎশিল্পী সুজন পাল ও সুশান্ত পাল বলেন, তাদের কারখানায় তিন ভাইসহ মোট ১১ জন দিন-রাত কাজ করছেন। তৈরি করা প্রায় সব প্রতিমার অর্ডার হয়ে গেছে। এখন প্রতিমাগুলোকে রং ও সাজসজ্জার মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ চলছে।

সুজন পাল ও সুশান্ত পাল বলেন, ‘প্রতিমা তৈরির উপকরণের দাম এবার খুব বেশি। কাজ শেষ করতে সবাইকে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে।’

একই এলাকার লোকনাথ শিল্পালয়ের স্বত্বাধিকারী মৃৎশিল্পী অমল পাল বলেন, তার কারখানায় প্রতিদিন ১০ থেকে ১২ জন কাজ করছেন। প্রতিমার প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

অমল পাল বলেন, পূজা কমিটিগুলোর মধ্যে মাটির শাড়ি পরানো প্রতিমার চাহিদা বেশি। এ ধরনের প্রতিমায় খরচ ও ঝামেলা—দুটিই তুলনামূলক কম। ফলে আয়োজকেরাও এমন প্রতিমার দিকে ঝুঁকছেন।

নটরাজ শিল্পালয়ের মৃৎশিল্পী মহাদেব পাল বলেন, তাদের কারখানায় দুই ভাইসহ সাত থেকে আটজন প্রতিদিন কাজ করছেন। এখন প্রতিমা সাজিয়ে তোলার কাজ চলছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তারা।

মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রতিমা তৈরির কারখানার পাশাপাশি নগরের পূজামণ্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্যান্ডেল ও সাজসজ্জার কাজ প্রায় শেষ, কোথাও চলছে আলোকসজ্জা ও অন্যান্য আয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত আয়োজকেরা।

পূজা উদ্‌যাপন পরিষদের হিসাব অনুযায়ী, এবার চট্টগ্রাম নগরে ২৯৪টি এবং জেলায় ২ হাজার ২৭০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে এখন নগরের প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজ। একদিকে দেবীকে বরণে শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে উপকরণের বাড়তি দামের চাপ—এই দুইয়ের মধ্যেই নির্ধারিত সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

বিষয় :দুর্গাপূজা
Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই

আর্কাইভ

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের যুক্ত করার তাগিদ প্রশাসক শাহাদাতের

দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?