দোলন চাপার প্রতিষ্ঠাতা প্রখ্যাত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী ও অংকুরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ৮০-৯০ দশকের রাজপথ কাঁপানো ছাত্র নেতা জিয়াউর রহমান কে দুই দফা জানাজা শেষে হাটহাজারী সদরের মোহাম্মদপুর গ্রামে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় আন্দরকিল্লাহ চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোসাইন, চকবাজার থানা জামায়াতের আমীর আহমেদ খালেদুল আনোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও জানাজায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ নেতৃবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, এবি পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি গোলাম ফারুক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মহানগরীর বিভিন্ন শিশু কিশোর সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাদে জুমা মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা তার গ্রামের বাড়ি হাটহাজারী সদরের মোহাম্মদপুর দক্ষিণ ছিপাতলি লাল মোহাম্মদ খান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় হাটহাজারী সহ আশেপাশের উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক এলাকাবাসী জানাজায় অংশগ্রহণ করেন। পরে নিজ গ্রাম মোহাম্মদপুরের পারিবারিক কবরস্থানে মা বাবার পাশে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, প্রখ্যাত ছাত্রনেতা ও অংকুরের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমবায়ী জিয়াউর রহমান বৃহস্পতিবার দিবাগত রাত ৭ টার দিকে নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর চট্টগ্রামের প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম আহমেদুর রহমান চৌধুরীর ৩য় পুত্র।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সিনিয়র সদস্য এম নাজমুল ইসলামের সেজো মামা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, সেক্রেটারি গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সেক্রেটারি সালেহ নোমান। শোক প্রকাশ করেছেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক মনসুর আলী, খোরশেদ আলম শিমুল, আবু তালেব।
এদিকে জিয়াউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষে চট্টগ্রাম মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, এবি পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি গোলাম ফারুক। এছাড়াও চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ, চট্টগ্রাম কেন্দ্রীয় জমি বন্দক ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আছলাম মোর্শেদ, হাটহাজারী উপজেলা সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করা এবং তাঁর পরিবারের সদস্যদের এ শোক সইবার ধৈর্য ও শক্তি দানের প্রার্থনা করেন।
জানাজা সমূহ এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় অংশ নেওয়ায় সকল স্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মরহুমের পরিবারের সদস্যরা।

