সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
ভাসমান ইনটেক ঘুচাবে ওয়াসার পানির ঘাটতি

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
শেয়ার

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৫ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষর হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ইসা কাজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড এনসিটির পাশাপাশি এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। তবে টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে। অর্থাৎ এটি মালিকানা হস্তান্তরের চুক্তি নয়; নির্দিষ্ট মেয়াদে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপারেটরকে।

১৫ বছরে বিনিয়োগ ১৫ কোটি ডলার

চুক্তি অনুযায়ী এনসিটির আধুনিকায়ন, যন্ত্রপাতি উন্নয়ন ও প্রযুক্তি সংযোজনে ডিপি ওয়ার্ল্ড প্রায় ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এর মধ্যে টার্মিনালের সক্ষমতা বাড়ানো, নতুন যন্ত্রপাতি সংযোজন এবং পরিচালন ব্যবস্থার আধুনিকায়নের বিষয় রয়েছে।

এ ছাড়া চুক্তি অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অগ্রিম অর্থ ও রাজস্বের অংশ পাবে। টার্মিনালের রাজস্ব থেকে বন্দর কর্তৃপক্ষের রয়্যালটির অংশ ৪০ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত হতে পারে বলে চুক্তির সারসংক্ষেপের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

চুক্তিতে বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার পর আরও বেশি কনটেইনার হ্যান্ডলিং হলে ধাপে ধাপে ট্যারিফের হার বাড়ানোর ব্যবস্থাও রয়েছে।

চুক্তি অনুষ্ঠানে মন্ত্রী-রাষ্ট্রদূতসহ শীর্ষ কর্মকর্তারা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদের সক্ষমতা ও দক্ষতা দ্রুত বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আধুনিক যন্ত্রপাতি, ডিজিটাল ব্যবস্থা, আন্তর্জাতিক মানের পরিচালন পদ্ধতি এবং বৈশ্বিক লজিস্টিক নেটওয়ার্ক যুক্ত হলে টার্মিনালটির প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, সরকারের বৃহত্তর নীতির অংশ হিসেবে দেশের বিভিন্ন টার্মিনালে আন্তর্জাতিক অপারেটরদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সেবার মান ও নির্ভরযোগ্যতা বাড়ানোর পাশাপাশি সরবরাহব্যবস্থার সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বাড়বে। আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং দেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।

নৌপরিবহন সচিব মো. জাকারিয়া বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে এনসিটির পরিচালন দক্ষতা ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় বর্তমানের তুলনায় প্রায় অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, ‘এতে কনটেইনার হ্যান্ডলিং অনেক বেড়ে যাবে। এখন বেশি সময় লাগে বলে ব্যবসায়ীদের বেশি খরচ হয়। যা পরবর্তীতে ভোক্তার ঘাড়ে চাপে। কম সময়ে পণ্য হ্যান্ডলিং হলে ব্যবসায়ীদের খরচ কমবে। ভোক্তা তথা সাধারণ জনগণও লাভবান হবে।’

জাকারিয়া জানান, ১৫ বছরের চুক্তিতে ডিপি ওয়ার্ল্ড প্রায় ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করি এই চুক্তি ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং তাদের সম্প্রসারণে সহায়তা করবে।’

অনুষ্ঠানে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ইসা কাজিম বলেন, বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উৎপাদন অর্থনীতিতে পরিণত হচ্ছে। এই অংশীদারত্বের মাধ্যমে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক বন্দর, লজিস্টিক অবকাঠামো ও সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। এতে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারের যোগাযোগ আরও নির্বিঘ্ন হবে।

তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড তাদের পরিচালন অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি এবং সমন্বিত লজিস্টিক সক্ষমতা কাজে লাগাবে। এর মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ তৈরিতে সহায়তা করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই অংশীদারত্ব বাংলাদেশের সামুদ্রিক ও বাণিজ্যিক অবকাঠামো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে এনসিটির পরিচালন সক্ষমতা ও কর্মদক্ষতা বাড়বে, লজিস্টিক জটিলতা কমবে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার এনসিটিতে দ্রুততর কার্যক্রম এবং উন্নতমানের সেবা নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক মানের অপারেটরের মাধ্যমে টার্মিনালের সক্ষমতা বাড়ানো গেলে দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য এর ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ইনভেস্ট বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমিকদের চাকরি থাকবে, প্রশিক্ষণেরও সুযোগ

চুক্তি নিয়ে শ্রমিকদের চাকরি ও সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগ থাকলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না। চুক্তির সারসংক্ষেপ অনুযায়ী, বর্তমান শ্রমিকদের নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে এবং তাদের বেতন ও সুযোগ-সুবিধায় পরিবর্তন করা হবে না।

পাশাপাশি স্থানীয় শ্রমিকদের আধুনিক টার্মিনাল ব্যবস্থাপনা ও প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ থাকবে। এতে স্থানীয় জনবলের দক্ষতা বাড়ার পাশাপাশি ভবিষ্যতে আধুনিক বন্দর ব্যবস্থাপনায় দক্ষ কর্মী তৈরির সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এনসিটি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল

২০০৭ সালে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটিতে পাঁচটি জেটি রয়েছে। চট্টগ্রাম বন্দরের ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টি এনসিটিতে রয়েছে। গত অর্থবছরে টার্মিনালটি প্রায় ১৩ লাখ ৮৫ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ।

ফলে এনসিটির পরিচালন সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানো গেলে তা চট্টগ্রাম বন্দরের সামগ্রিক কার্যক্রম এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

২০১৯ সালে শুরু হয় আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া

এনসিটিতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। ২০২৩ সালের মার্চে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় আন্তর্জাতিক বেসরকারি অপারেটর নিয়োগের নীতিগত অনুমোদন দেয়।

পরবর্তী সময়ে ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে আলোচনা এগোয়। চলতি বছরের শুরুতে শ্রমিকদের আন্দোলন ও ধর্মঘটের কারণে প্রক্রিয়াটি থেমে গেলেও পরে নতুন করে আলোচনা শুরু হয়। গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১৫ বছরের কনসেশন চুক্তির খসড়া অনুমোদন করে।

বিষয় :ডিপি ওয়ার্ল্ড
Ad image
এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?
চসিক নির্বাচনে লড়তে তারেক রহমানের ‘সবুজ সংকেত’ পেয়েছেন প্রশাসক শাহাদাত!
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তির আয়োজন/ ফেলে আসা স্মৃতির সাথে আজকের ভাবনা মিলিয়ে হবে এবারের উৎসব

আর্কাইভ

আরও পড়ুন

চসিক নির্বাচনে লড়তে তারেক রহমানের ‘সবুজ সংকেত’ পেয়েছেন প্রশাসক শাহাদাত!

‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানে মেজরসহ নিহত ৪ সেনা

‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

নগরের বাইরের মানুষও সহযোগিতা চান শাহাদাতের কাছে: মীর হেলাল

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?