সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

ডিজিটাল ব্যাংকিং: সুবিধার আড়ালে গ্রাহকের নতুন ঝুঁকি

গোলাম মোহাম্মদ ফারহাদ সারওয়ার
১০ অক্টোবর ২০২৬ ২:১০ পূর্বাহ্ণ
শেয়ার

ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তর এখন আর ভবিষ্যতের কোনো ধারণা নয়; এটি বর্তমান বাস্তবতা। একসময় ব্যাংকের একটি সাধারণ কাজের জন্যও গ্রাহককে শাখায় যেতে হতো। এখন মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, ছজ পেমেন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই অনেক ব্যাংকিং সেবা গ্রহণ করা সম্ভব।

ডিজিটাল ব্যাংকিং নিঃসন্দেহে সময়, খরচ ও শ্রম কমিয়েছে। ব্যাংকিং সেবাকে করেছে দ্রুত ও সহজলভ্য। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং লেনদেনকে আরও গতিশীল করার ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু এই পরিবর্তনের অন্য একটি দিকও রয়েছে। ব্যাংকিং যত বেশি ডিজিটাল হচ্ছে, গ্রাহকের ঝুঁকির ধরনও তত বেশি পরিবর্তিত হচ্ছে। এখন ব্যাংকের শাখায় চুরি বা জালিয়াতির পাশাপাশি গ্রাহকের মোবাইল ফোন, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, অ্যাপ, ব্যক্তিগত তথ্য এবং ডিজিটাল পরিচয়ও অপরাধীদের লক্ষ্যবস্তু হয়ে উঠছে।

অর্থাৎ, ব্যাংকিংয়ের দরজা যখন ডিজিটাল হয়েছে, প্রতারণার দরজাও ডিজিটাল হয়েছে।

প্রযুক্তির সঙ্গে বেড়েছে ঝুঁকির পরিধি

বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের আইসিটি সিকিউরিটি গাইডলাইন-এও বলা হয়েছে, আর্থিক খাতে ডিজিটাল রূপান্তর সুবিধা বাড়ালেও এর সঙ্গে প্রযুক্তিগত ঝুঁকি ও সাইবার রিস্ক -এর এক্সপোজার বৃদ্ধি পেয়েছে। আন্তঃসংযুক্ত আর্থিক ব্যবস্থার দুর্বল কোনো অংশ ব্যবহার করে প্রতারণামূলক লেনদেন, সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া কিংবা আইটি সিস্টেম ব্যাহত করার ঝুঁকির কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। (বাংলাদেশ ব্যাংক)

২০২৬ সালে বাংলাদেশ ব্যাংক আরও এক ধাপ এগিয়ে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক চালু করেছে, যার আওতায় ব্যাংকের পাশাপাশি ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটর-ও রয়েছে। ফ্রেমওয়ার্ক-টির মূল কাঠামোর মধ্যে রয়েছে গভার্ন, আইডেন্টি, প্রটেক্ট, ডিটেক্ট, রেসপন্ড গেস রিকভার—অর্থাৎ শুধু নিরাপত্তা তৈরি নয়, আক্রমণ শনাক্ত করা, দ্রুত প্রতিক্রিয়া এবং ক্ষতি কাটিয়ে ওঠার সক্ষমতাও নিশ্চিত করা। (বাংলাদেশ ব্যাংক)
এ থেকে স্পষ্ট যে ডিজিটাল ব্যাংকিংয়ের ঝুঁকি এখন আর শুধু কোনো একটি ব্যাংকের আইটি বিভাগের বিষয় নয়। এটি ব্যাংকের সামগ্রিক রিস্ক ম্যানেজমেন্ট, গভর্নেন্স এবং কাস্টমার প্রটেকশন-এর বিষয়।

ওটিপি, পিন ও ভুয়া পরিচয়ের ফাঁদ

ডিজিটাল প্রতারণার সবচেয়ে বড় অস্ত্র অনেক সময় অত্যাধুনিক প্রযুক্তি নয় মানুষের অসতর্কতা।

ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে ফোন করে ওটিপি চাওয়া, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখানো, কার্ড ব্লক করার কথা বলা, পুরস্কার বা ঋণের প্রলোভন দেখানো কিংবা কোনো লিংকে ক্লিক করতে বলা এসব সামাজিক প্রকৌশলভিত্তিক (সোশ্যাল ইঞ্জিনিয়ারিং) কৌশল এখন অনেক বেশি সফিসটিকেটেড।

একজন গ্রাহক হয়তো জানেন যে পিন বা ওটিপি গোপন রাখতে হয়। কিন্তু প্রতারক যদি ব্যাংকের নাম, লোগো, কর্মকর্তার পরিচয় কিংবা বিশ্বাসযোগ্য ভাষা ব্যবহার করে যোগাযোগ করে, তখন অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন।

এখানেই প্রশ্ন আসে ডিজিটাল ব্যাংকিং কি শুধু গ্রাহকের সচেতনতার ওপর নির্ভর করবে?

অবশ্যই নয়।

গ্রাহকের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাংকের প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থাকেও এমন হতে হবে যাতে অস্বাভাবিক লেনদেন দ্রুত শনাক্ত করা যায়, সন্দেহজনক অ্যাক্টিভিটি চিহ্নিত করা যায় এবং প্রয়োজন হলে ট্রানজেকশন হোল্ড বা অ্যাডিশনাল ভেরিফিকেশন-এর ব্যবস্থা করা যায়।

গ্রাহকের তথ্যই নতুন সম্পদ

ডিজিটাল ব্যাংকিংয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু টাকা নয়—তথ্যও।

গ্রাহকের নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়-সংক্রান্ত তথ্য, লেনদেনের ইতিহাস, অ্যাকাউন্ট বিহেভিয়ার, ডিভাইস ইনফরমেশন এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ডিজিটাল ইকোসিস্টেম-এর বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত হয়।

এই তথ্য যদি অননুমোদিত ব্যক্তির হাতে যায়, তাহলে একজন গ্রাহক শুধু একটি লেনদেনে ক্ষতিগ্রস্ত নাও হতে পারেন; ভবিষ্যতে আরও টার্গেটেড ফ্রড-এর শিকার হতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংক গাইডলাইনস-এ কাস্টমার ইনফরমেশন ব্যবহারের ক্ষেত্রে প্রাইভেসি-এর বিষয়টি স্পষ্টভাবে গুরুত্ব পেয়েছে। ডিজিটাল ব্যাংক-কে কাস্টমার ইনফরমেশন নির্ধারিত ব্যবসায়িক উদ্দেশ্যের বাইরে ব্যবহার না করার এবং প্রাইভেসি লঙ্ঘন করতে পারে এমন প্রাইভেট ইনফরমেশন সংগ্রহ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পুনবৎ সিকিউরিটি, ডাটা প্রাইভেসি এবং কোর ব্যাংকিং সফটওয়্যার –এর রেজিলিয়্যান্স -এর ওপর নিয়মিত এক্সটারনাল অডিট -এর কথাও বলা হয়েছে। (বাংলাদেশ ব্যাংক)

অতএব, কাস্টমার ডাটা প্রটেকশন এখন আর শুধু আইটি ইস্যু নয়; এটি কাস্টমার ট্রাস্টের-এর প্রশ্ন।

তৃতীয় পক্ষের ওপর নির্ভরতার ঝুঁকি

ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেম ক্রমেই বড় হচ্ছে। ব্যাংকগুলো বিভিন্ন ফিন টেক প্রতিষ্ঠান, এম এফ এস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপরেটর -এর সঙ্গে কাজ করছে।

এতে সেবা দ্রুত ও উদ্ভাবনী হতে পারে। কিন্তু একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে গ্রাহকের তথ্য ও লেনদেন যদি একাধিক প্রযুক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে, তাহলে প্রত্যেক স্তরের নিরাপত্তা কি সমান শক্তিশালী?

একটি শক্তিশালী ব্যাংকের সিস্টেম নিরাপদ হলেও তার কোনো থার্ড-পার্টি সার্ভিস প্রোভাইডার দুর্বল হলে পুরো ইকোসিস্টেম ঝুঁকিতে পড়তে পারে।

তাই ভেন্ডর ম্যানেজমেন্ট, থার্ড-পার্টি রিস্ক এসেসমেন্ট, ডাটা প্রটেকশন, একসেস কন্ট্রোল এবং নিয়মিত সিকিউরিটি অডিট এখন ব্যাংকেররিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক-এর অপরিহার্য অংশ হওয়া উচিত।

ডিজিটাল ব্যাংকিংয়ে ‘মানবিক ব্যাংকিং’ও প্রয়োজন

ডিজিটাল ব্যাংকিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো—সেবা পেতে ব্যাংকের শাখায় যেতে হয় না। কিন্তু সমস্যায় পড়লে গ্রাহক যেন “ডিজিটাল গোলকধাঁধায়” আটকে না যান, সেটিও নিশ্চিত করতে হবে।

ধরা যাক, একজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অননুমোদিত অর্থ স্থানান্তর হয়েছে। তিনি দ্রুত ব্যাংকে যোগাযোগ করতে চাইলেন। যদি তাকে শুধু অটোমেটেড রেসপন্স, চ্যাটবট অথবা একাধিক ম্যানু অপশন-এর মধ্যে ঘুরতে হয়, তাহলে ক্ষতি আরও বাড়তে পারে।

বিশেষ করে ফ্রড-এর ক্ষেত্রে স্পিড ম্যাটার্স।

একটি সন্দেহজনক লেনদেন ঘটার পর প্রথম কয়েক মিনিট বা ঘণ্টা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ব্যাংকগুলোর ফ্রড রিপোর্টিং মেকানিজম, ইমার্জেন্সি রেসপন্স এবং ট্রানজেকশন মনিটরিং আরও কার্যকর হওয়া প্রয়োজন।

ডিজিটাল সেবা মানে মানবিক সহায়তার প্রয়োজন শেষ হয়ে যাওয়া নয়।

বরং প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন দ্রুত ও দায়িত্বশীল হিউম্যান ইন্টারভেনশন।

গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি হতে হবে দ্রুত

ডিজিটাল ব্যাংকিংয়ের সঙ্গে কাস্টমার কমপ্লাইন্ট ম্যানেজমেন্ট-ও নতুন গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কাস্টমার প্রটেকশন সেন্টার (সিআইপিসি) ব্যাংক, ফিন্যান্স কোম্পানি এবং এমএফএস প্রোভাইডার -এর গ্রাহকদের অভিযোগ ও স্বার্থ সুরক্ষার জন্য কাজ করছে। কোনো গ্রাহকের ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযোগের সমাধান না হলে বাংলাদেশ ব্যাংকের সিআইপিসি-তে অভিযোগ করা যায়; এজন্য ১৬২৩৬ নম্বরে যোগাযোগ, ই-মেইল এবং অনলাইন অভিযোগের ব্যবস্থাও রয়েছে। (বাংলাদেশ ব্যাংক)
এটি ইতিবাচক উদ্যোগ। তবে সাধারণ গ্রাহকের মধ্যে এই ব্যবস্থা সম্পর্কে আরও ব্যাপক প্রচারণা প্রয়োজন।

একই সঙ্গে ব্যাংকের নিজস্ব কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেমও এমন হতে হবে, যাতে একজন গ্রাহক অভিযোগ করার পর শুধু একটি রেফারেন্স নাম্বার না পান—বরং অভিযোগের অগ্রগতি, সম্ভাব্য সমাধানের সময় এবং পরবর্তী করণীয় সম্পর্কেও পরিষ্কার তথ্য পান।

প্রবীণ ও প্রযুক্তিতে অনভিজ্ঞ গ্রাহক

ডিজিটাল ব্যাংকিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিন্যান্সিয়াল ইনক্লুশন।

তরুণ প্রজন্ম সহজেই মোবাইল অ্যাপ, কিউ আর পেমেন্ট কিংবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারলেও অনেক প্রবীণ ও প্রযুক্তিতে অনভিজ্ঞ গ্রাহকের জন্য এসব ব্যবস্থা এখনও জটিল।

যদি ব্যাংকিং সেবা পুরোপুরি ডিজিটাল হওয়ার পথে এগোয়, তাহলে এই জনগোষ্ঠী যেন অসুবিধায় না পড়ে তা নিশ্চিত করা জরুরি।

ব্যাংকের উচিত সহজ ভাষায় ইউজার গাইড,ভিডিও টিউটোরিয়াল, ব্রাঞ্চ-বেইজড অ্যাসিস্টেনস এবং ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট চালু রাখা।

কারণ ডিজিটাল ট্রানসফরমেশন শুড নট মিন কাস্টমার এক্সক্লুশন।

গ্রাহকের দায় কতটুকু?

গ্রাহকেরও অবশ্যই দায়িত্ব রয়েছে।
ওটিপি, পিন, পাসওয়ার্ড, কার্ড সিকিউরিটি কোড বা লগ-ইন ক্র্যাডেন্সিয়ালস কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক লিঙ্ক-এ ক্লিক করা উচিত নয়। অপরিচিত অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। ফোনে কেউ ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিলেই তার কথায় বিশ্বাস করা উচিত নয়।

কিন্তু গ্রাহকের ভুল হলেই তাকে সম্পূর্ণ দায়ী করে দেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়।

কারণ ব্যাংকিং সেবার মূল ভিত্তি হলো ট্রাস্ট।

গ্রাহক ব্যাংকের কাছে অর্থ রাখেন এই বিশ্বাসে যে প্রতিষ্ঠানটি তার অর্থ ও তথ্য সুরক্ষিত রাখবে। তাই গ্রাহকের অসতর্কতার সুযোগ নিয়ে কোনো ফ্রড হলে ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল, ট্রানজেকশন মনিটরিং এবং ফ্রড ডিটেকশন ব্যবস্থা কতটা কার্যকর ছিল সেটিও বিবেচনা করা প্রয়োজন।

ব্যাংকের করণীয় কী?

ডিজিটাল ব্যাংকিংকে নিরাপদ করতে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রথমত, প্রতিটি ব্যাংককেরিস্ক-বেইজড রিয়েল টাইম ট্রানজেকশন মনিটরিং আরও শক্তিশালী করতে হবে।

দ্বিতীয়ত, অস্বাভাবিক ট্রানজেক শনাক্ত হলে দ্রুতকাস্টমার ভেরিফিকেশন -এর ব্যবস্থা করতে হবে।

তৃতীয়ত, সাইবার সিকিউরিটি শুধু আইটি ডিপার্টমেন্টের
-এর দায়িত্ব না রেখে বোর্ড ও সিনিয়র ম্যানেজমেন্ট-এর গভর্নেন্স অ্যাজেন্ডা-তে আনতে হবে।

চতুর্থত, থার্ড-পার্টি টেকনোলিজি প্রোভাইডার-এর সিকিউরিটি নিয়মিত মূল্যায়ন করতে হবে।
পঞ্চমত, কাস্টমার ডাটা-এর ব্যবহার ও সংরক্ষণে কঠোর প্রাইভেসি স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে হবে।

ষষ্ঠত, ফ্রড -এর অভিযোগের ক্ষেত্রে দ্রুতরেসপন্স এবং ক্লিয়ার এসকেলেশন মেকানিজম রাখতে হবে।ফ

সপ্তমত, গ্রাহকদের জন্য নিয়মিত ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের সাইবার ফ্রেমওয়ার্ক ইতোমধ্যে গভর্নেন্স থেকে রিকভারি পর্যন্ত একটি বিস্তৃত কাঠামোর ওপর গুরুত্ব দিয়েছে। এখন প্রয়োজন এসব নীতিমালা শুধু কমপ্লাইন্স এক্সাসাইজ হিসেবে না দেখে বাস্তব অপারেশনাল প্র্যাকটিস হিসেবে প্রয়োগ করা। (বাংলাদেশ ব্যাংক)

প্রযুক্তি নয়, আস্থাই হবে চূড়ান্ত সাফল্যের মাপকাঠি

বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংক গাইডলাইনস ও এন্ড-টু-এন্ড ডিজিটাল ব্যাংকিং সার্ভিস, ইনভেশন এবং ফিন্যান্সিয়াল ইনক্লুসন-এর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে সেখানে কে ওয়াই সি, ট্রানজেকশন লিমিটস, টেকনোলজিক্যাল সিকিউরিটি এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন-এর মতো বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।
তবে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রকৃত সাফল্য কতগুলো মোবাইল অ্যাপ , কতটি ডিজিটাল অ্যাকাউন্ট বা কত দ্রুত ট্রানজেকশন সম্পন্ন হচ্ছে শুধু এসব দিয়ে পরিমাপ করা উচিত নয়।

সাফল্যের প্রকৃত মাপকাঠি হবে—

গ্রাহকের অর্থ কতটা নিরাপদ,
গ্রাহকের তথ্য কতটা সুরক্ষিত,
প্রতারণা কত দ্রুত শনাক্ত হচ্ছে,
অভিযোগ কত দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং
সমস্যায় পড়লে গ্রাহক কতটা আস্থা নিয়ে ব্যাংকের কাছে যেতে পারছেন।

ডিজিটাল ব্যাংকিং আমাদের অর্থনীতিকে আরও আধুনিক, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক করতে পারে। কিন্তু নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষা যদি একই গতিতে এগিয়ে না যায়, তাহলে প্রযুক্তির সুবিধার আড়ালে নতুন ধরনের ঝুঁকি তৈরি হতে থাকবে।

তাই এখন সময় এসেছে ‘ডিজিটাল ব্যাংকিং’ থেকে ‘ট্রাস্টেড ডিজিটাল ব্যাংকিং’-এর দিকে এগিয়ে যাওয়ার।

কারণ ব্যাংকিংয়ের সবচেয়ে বড় সম্পদ শুধু অর্থ নয় গ্রাহকের আস্থা।

আর সেই আস্থা একবার হারিয়ে গেলে সবচেয়ে উন্নত প্রযুক্তিও তা সহজে ফিরিয়ে আনতে পারে না।

লেখক: ব্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটিজিক লিডারশিপ প্রফেশনাল

বিষয় :ডিজিটাল ব্যাংকিং
Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড
রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন

আর্কাইভ

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের যুক্ত করার তাগিদ প্রশাসক শাহাদাতের

দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?