সুপ্রভাত ডেস্ক »
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭তম বোর্ড সভায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি ১৯৮২ সালে ০৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রাš মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ক্যানবেরা থেকে বাাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি অর্জন করেন।
তিনি পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লি., পিএইচপি স্পিনিং মিলস লি., পিএইচপি ইস্পাত লি. ও পিএইচপি কটন মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস্ লি., পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস্ লি., পিএইচপি স্টিল ওয়ার্কস লিঃ, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ লি., পিএইচপি পেট্রো রিফাইনারি লি., পিএইচপি এগ্রো প্রোডাক্টস্ লি., দিনা কোল্ড স্টোরেজ লি., পিএইচপি স্টকস এন্ড সিকিউরিটিজ লি., বে টারমিনাল এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ, পিএইচপি ফিশারিস লি., পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস লিঃ, পিএইচপি অটোমোইলস্ লি. ও পিএইচপি মটরস্ লি. এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

