সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো

ছড়া ও কবিতা

নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
শেয়ার

ছড়া আজ জীবনের
উৎপলকান্তি বড়ুয়া

ছড়া লেখে ছড়াকার, ছড়া লেখে কবিও

ছড়া পড়ে ভাই বোন সানু মনি বিবিও!

ছড়া পড়ে নানা নানী দাদা আর দাদীও।

ছড়া পড়ে সুখ পাই ছড়া পড়ে কাঁদিও।

ছড়া পড়ে ছেলেমেয়ে তালে তালে সুরেও

মঞ্চের ছড়া পাঠ শুনি কাছে দূরেও।

ছড়া শোনে বুড়ো যুবা কিশোর আর শিশুও

ছড়া হয় আনন্দ উৎসব ইস্যু!

ছড়া হয় ছোটদের দোলে মন প্রাণও

ছন্দের দ্যোতনায় সুশোভিত ঘ্রাণও!

শিশুদের ঘুম ভাঙা নতুন এক ভোরও

খোলে মনোজগতের ভাবনার দোরও!

ছড়া ভালোবেসে কেউ ধরে রাখে বুকেও

ছোট বড় সকলের ছড়া মুখে মুখেও

ছড়া চেনে সচেতন অচেতন রাতও

ছড়া নাগ নাগিনীর ভাঙে বিষ দাঁতও।

ছড়া বলে বড়দের সুখ-দুঃখে কথাও

অনিয়ম যত তার শেকড় আর লতাও!

ছড়া মারে শোষণের মাথাতেই চাঁটুই

অন্যায়ের বিরুদ্ধে হাতিয়ার লাঠিও!

ছড়া আজ সবলের, বিরুদ্ধে নকলের

ছড়া শিশু-কিশোর আর যুবা বুড়ো সকলের।

ছড়া আজ জীবনের সমাজের দর্পণ

ছড়া ডালা করে যাই শ্রদ্ধায় অর্পণ!

আঁকলে ছটন

শ্যামল বণিক অঞ্জন

আঁকলে ছটন ফুলের ছবি

ছড়িয়ে যায় ঘ্রাণ!

আঁকে যখন পাখি ছটন

গায় সে পাখি গান।

রং তুলিতে আঁকলে আকাশ

সূর্য ওঠে হেসে!

ঝিক ঝিক ঝিক চারপাশটা

আলোয় যে যায় ভেসে!

খোকার হাতের রংতুলিটা

ফুলপরীদের দান

যা আঁকে সে তাতেই যেন

ফিরে আসে প্রাণ!

আনন্দ অফুরান

অপু চৌধুরী

শুকিয়ে উঠেছে ভেজা পথঘাট

আমোদে আকুল প্রাণ

সবুজের কোলে কচি শিষ তুলে

দুলছে সজীব ধান।

কৃষকের ঘরে ভাসবে বিভাস

কিষাণী মনের মিটবে পিয়াস

অগ্রহায়ণের পূর্ণচন্দ্র

ছড়ালে আলোর বান।

কিষাণ পাড়ার সব গোলাঘরে

উঠবে সোনালি ধান।

বাতাসে উড়বে ঢেঁকির নিনাদ

মাড়াই কলেও বাজবে কী না দাদ!

কিষাণীর মুখে ফুটবে কি সুখে

পল্লী মাতানো গান!

সারা গাঁও জুড়ে ভাসবে খুশির

নবান্ন সুগ্রাণ।

খেলবে ফুলিরা এপাড়া ওপাড়া

পঠনপাঠনে থাকবে না তাড়া

শেষ হয়ে যাবে পুরো বছরের

পরীক্ষা পাঠদান।

মাঠে ময়দানে দেখবে ফুলিরা

আনন্দ অফুরান।

হিমেল হাওয়া

মোশতাক আহমেদ

রোদ ঝলমল ফড়িং ওড়ে সোনালি ধানখেতে

পাখির ডাকে বাঁশির সুরে গ্রামটা ওঠে মেতে-

তেপান্তরের বিলের পাশে গাঙচিল, পানিকাকে-

ডিমপাড়ে রোজ ঝোপের আড়ে নালিঘাসের বাঁকে

লাগলো হাওয়া মেঘের কোলে

সাগর দীঘি হাওর দোলে।

হিমেল হাওয়া আসছে ধেয়ে বইছে শহর গ্রামে,

শীতের বুড়ি লিখলো চিঠি মেঘ কুয়াশার খামে।

হলদে পাখি প্রজাপতি

রঙিন পাখায় চপলমতি

ফড়িং মেয়ে চুপিচুপি বলল কানে কানে

নবাবউয়ের একতারাতে সুর তুলেছে গানে।

ওই ছুটেছে পদ্মানদী

স্রোতের ধারা নিরবধি

ঢেউ ডিঙিয়ে মহেশ মাঝি পাল তুলে উজানে।

নদীরঘাটে এলিয়ে খোঁপা

চাষির মেয়ে খেলছে লোপা

লোপার হাতে ঘাসের বালা

কণ্ঠে পরে ফুলের মালা-

শরৎ শেষে হেমন্তকাল ধান কাউনের দিন

এমন দিনে মনটা লোপার ব্যস্ত বিরামহীন।

ঝাঁক বকুলাক যাচ্ছে উড়ে হাওয়ায় পাখা মেলে

চাষির ঘরে খুশির আমেজ বাড়িতে ধান এলে।

নবান্নের হেমন্ত

শচীন্দ্র নাথ গাইন

মন মউ মউ গন্ধ যখন আসতে থাকে নাকে,

ডেকে ডেকে খুঁজতে থাকি আমার প্রিয় মাকে।

মায়ের সাড়া যেই পেয়ে যাই রান্নাঘরে ঢুকি,

মুখে কিছু বলার আগেই দিই বারে বারে উঁকি।

উল্টে দেখি ঢাকনা খুলে বাসনকোসন-থালা,

আড়াল রাখা পাত্র আমার খোঁজার পড়ে পালা।

ছুটোছুটি দেখে মায়ের ঠোঁটের কোণে হাসি,

আদরমাখা সেই হাসিতে ছড়ায় প্রীতির রাশি।

তড়িঘড়ি ভাব করি যেই আসন থেকে উঠে,

ভরা দুটো গামলা হাতে ঠিক আসে মা ছুটে।

চোখে খুশির ঢেউ খেলে যায় যখন পিড়ি ঝুঁকে,

ধারার সাথে পুরতে থাকি হা করে তা মুখে।

নতুন আতপ চালের গুঁড়োয় পায়েস-পুলিপিঠে,

মায়ের হাতের তৈরি তা যে দারুণ লাগে মিঠে।

হেমন্তকাল সঙ্গে করে নবান্নকে আনে,

মধুর আমেজ ছড়িয়ে বাতাস হৃদয়টাকে টানে।

Ad image
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
পুলিশের নাকের ডগায় মিছিল, ফেসবুকে দম্ভভরে ঘোষণা ছাত্রলীগ নেতার
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত

আর্কাইভ

আরও পড়ুন

মনে আছে লিলিপুটদের কথা?

পিকুর চোখে নতুন পৃথিবী

কাশ বনের রাজা

পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?