চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সমাজসেবক আবদুল মান্নান রানা। সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক ও মানবাধিকারকর্মী এস এ এম আছলাম মোরশেদ।
রবিবার (১ নভেম্বর) নগরের নাসিরাবাদে সংগঠনটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনসুর আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন।
নতুন কমিটির অন্য পদধারীরা হলেন সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাঈনুদ্দীন; যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন ও শেখ মাহবুবুল বশর রেজা আলী চৌধুরী বাচ্চু; সাংগঠনিক সম্পাদক ইসমাইল চৌধুরী; অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন এবং সহকারী অর্থ সম্পাদক লালন কান্তি দাশ।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. নুরুল হাদি চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আমির হোসাইন মানু, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জয়েন উদ্দীন বাবু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রচার ও যোগাযোগবিষয়ক সম্পাদক সাকিয়া সুলতানা সাকি, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক নিলুফার আকতার, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ওয়াহীদুল আলম এবং মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন ইসলাম।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাসীবুদ্দীন হায়দার, মনোজিত কুমার ধর, অধ্যাপক মো. সাইফুদ্দীন চৌধুরী, মো. আনোয়ারুল করিম মজুমদার, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, যীশু প্রসাদ চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, মো. জসিম উদ্দিন ও সাখাওয়াত হোসেন আদর।

