সুপ্রভাত ডেস্ক>> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক কামরুল হোসেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। গত ৩১ মার্চ থেকে ওই দায়িত্বে ছিলেন অধ্যাপক কামরুল।
মার্কেটিং বিভাগের অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার নতুন প্রক্টর হিসেবে কামরুল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাছান মিয়া মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক সরওয়ার্দী গত বছরের ২১ সেপ্টেম্বর এক বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পেয়েছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক কামরুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং পড়ালেখার পরিবেশ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে তিনি কাজ করবেন।
এ কাজে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

