নিজস্ব প্রতিবেদক>> চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে ভ্রমণের সময় আটজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় আরএনবির চট্টগ্রাম জেনারেল চৌকির অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ৭৩০ ডাউন মেঘনা এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী ২ ডাউন ঢাকা মেইল ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন বলে আরএনবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক আটজনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের ভ্রমণ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

