আমদানি পণ্য দ্রুত খালাস ও দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চট্টগ্রাম কাস্টম হাউসে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। ফলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনেও শুল্কায়ন ও পণ্য খালাসের কার্যক্রম চলবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি পণ্য চালানের দ্রুত খালাস নিশ্চিত করে দেশের সামগ্রিক সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম কাস্টম হাউসে ২৪/৭ শুল্কায়ন কার্যক্রম চালু রাখা হয়েছে। এর আওতায় সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও পণ্য শুল্কায়ন ও খালাসের কাজ সম্পন্ন করা হবে।
শরীফ মোহাম্মদ আল আমিন জানান, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি বন্দরে পণ্য খালাসের গতি বাড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটির দিনেও শুল্কায়ন চালু থাকায় আমদানি পণ্য খালাসের প্রক্রিয়ায় আর ছুটির কারণে বাধা তৈরি হবে না।

