সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো

চট্টগ্রামে মামলার চাপ, দক্ষ বিচারকদের পদায়ন করতে চান আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
শেয়ার

ঢাকা ও চট্টগ্রামসহ বড় নগরগুলোতে মামলার চাপ বেশি। এসব জায়গায় দ্রুত মামলা নিষ্পত্তি করতে দক্ষ বিচারকদের বাছাই করে পদায়ন করতে চায় সরকার। একই সঙ্গে আদালতে দেরিতে আসা ও আগেভাগে চলে যাওয়া বিচারকদের সতর্ক করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আয়েশি চাকরি করতে চাইলে তাঁদের এমন জায়গায় পদায়ন করা হবে, যেখানে তাঁরা আয়েশ করে চাকরি করতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতের কনফারেন্স রুমে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ বড় নগরগুলোতে মামলার চাপ অনেক। এসব জায়গায় যারা দক্ষতা দেখাতে পারবেন এবং দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবেন, তাদের বাছাই করে পদায়ন করতে চায় সরকার।

বিচারকদের দায়িত্ব পালনে গাফিলতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এখানে কেউ কেউ ১১টায় আসছেন, আবার একটা-দেড়টায় চলে যাচ্ছেন। এরকম আয়েশি জজ যদি কেউ থাকেন, আমরা আপনাদের আয়েশের ব্যবস্থা করতে পারব। এমন জায়গায় আপনাকে দেওয়া হবে, যেখানে আপনারা আয়েশ করে চাকরিটা করতে পারবেন।’

বিচারকদের আরও সময় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের জুডিশিয়াল অফিসাররা যদি আরেকটু সময় দেন এবং আরেকটু ডেডিকেশন দেন, তবে আমরা আগামী এক বছরে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি করতে পারব।’

তিনি বলেন, সরকার বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায়। মানুষ যেন মনে না করে, বিচারকেরা ন্যায়বিচার করছেন না কিংবা তাঁরা বিচারে পারদর্শী নন। আদালতে গেলে বছরের পর বছর ঘুরতে হয়, এমন ধারণা দূর করতে হবে। এ জন্য সরকার বিচারিক সক্রিয়তা বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম চায়।

ডিজিটাল বিচারব্যবস্থায় জোর

বিচারপ্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও দায়বদ্ধ বিচারব্যবস্থা গড়ে তোলা এবং ন্যায়বিচারে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় ই-পারিবারিক আপিল আদালত উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, এর আগে ই-পারিবারিক আদালত চালু করা হয়েছে। সরকার সেটিকে আরও এগিয়ে নিতে চায়। ইতিমধ্যে ই-বেইল বন্ড চালু করা হয়েছে, যার সুফল জনগণ পাচ্ছেন।

তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ ও হাজিরার বিষয়ে আইন রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক আসামিকে কারাগার থেকে আদালতে আনতে হয়। এ জন্য যানবাহনের পাশাপাশি বিপুলসংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হয়। ইতিমধ্যে কিছু ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কোনো কোনো আসামির ক্ষেত্রে এ ব্যবস্থা নিয়েছে। এটি আরও বিস্তৃত করা গেলে বিচারব্যবস্থায় আরেকটি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।

আইনমন্ত্রী বলেন, ই-জুডিশিয়ারি চালু করতে হলে বিচারিক প্রক্রিয়ার সব ক্ষেত্র ডিজিটাল করতে হবে। তবে বিচার বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এআই দিয়ে রায় লিখতে গেলে বা সাক্ষ্য নিতে গেলে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এআই এমনভাবে মানুষের কণ্ঠস্বর নকল করতে পারবে, যা ভবিষ্যতে বিচারকদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের আরও দক্ষ হতে হবে।

প্রি-কেস মধ্যস্থতা ৩০ জেলায়

লিগ্যাল এইডের কার্যক্রম সম্প্রসারণের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে প্রি-কেস মেডিয়েশন বা মামলা দায়েরের আগেই মধ্যস্থতার ব্যবস্থা চালু করা হয়েছে। এ ক্ষেত্রে ইউএনডিপি, জাইকাসহ বেশ কয়েকটি সংগঠন সহযোগিতা করছে। ইতিমধ্যে ৩০টি জেলায় এ ব্যবস্থা চালু হয়েছে। এর সাফল্যের হার ৬২ শতাংশের বেশি।

অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, জেলা পিপি ইকবাল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম খান প্রমুখ বক্তব্য দেন।

Ad image
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
পুলিশের নাকের ডগায় মিছিল, ফেসবুকে দম্ভভরে ঘোষণা ছাত্রলীগ নেতার
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত ২; দু’ঘণ্টা অবরোধে অচল সড়ক

আর্কাইভ

আরও পড়ুন

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

মাতারবাড়ীর প্রকল্পে স্থানীয়দের চাকরি-পুনর্বাসন চান এমপি আলমগীর ফরিদ

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

পুলিশের নাকের ডগায় মিছিল, ফেসবুকে দম্ভভরে ঘোষণা ছাত্রলীগ নেতার

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?