সুপ্রভাত ডেস্ক>> ছয় দেশের ৪৫টি চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল অল উইমেন ফিল্ম ফেস্টিভ্যালের (CIAWFF) দ্বিতীয় আসর।
১৭ থেকে ১৯ সেপ্টেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রামে তিন দিনব্যাপী এ উৎসব হয়। নারী নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শন এবং দর্শকদের সঙ্গে তাঁদের কাজ নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করতে ফিল্ম ফর আস ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিল্ম ক্লাব যৌথভাবে এ আয়োজন করে।
এবারের উৎসবে ফিকশন, ডকুমেন্টারি ও ডিজিটাল স্টোরিটেলিং—তিন বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রথমবারের মতো যুক্ত করা হয় ডিজিটাল স্টোরিটেলিং বিভাগ।
ছবি, ভিডিও, লেখা, শব্দ ও অ্যানিমেশনের মতো বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে গল্প বলার কাজগুলো এ বিভাগে স্থান পায়।
চট্টগ্রামের দর্শকদের জন্য এবারের উৎসবে ইরানের নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়। তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসব চলচ্চিত্র দেখার সুযোগ পান।
তিন বিভাগে পুরস্কার
১৯ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায়মাঝি বিজয়ী নির্মাতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
বেস্ট ফিকশন পুরস্কার পেয়েছেন তাবাসসুম তানহারের ‘What If’।
বেস্ট ডকুমেন্টারি হয়েছে সুরাইয়া তাসনিন সাথীর ‘Reshma’।
বেস্ট ডিজিটাল স্টোরিটেলিং পুরস্কার পেয়েছেন ফাতিমা তকাওয়ি।
এর আগে ১৭ সেপ্টেম্বর উৎসবের উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রামের ডেপুটি ডিরেক্টর ড. গুরুপদ চক্রবর্তী।
উৎসবের পরিচালক ও ফিল্ম ফর আসের প্রতিষ্ঠাতা অধ্যাপক মাসুদুর রহমান বলেন, নারী নির্মাতাদের কাজ প্রদর্শনের পাশাপাশি তাঁদের সঙ্গে দর্শকদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
“এ বছর ছয় দেশের ৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এবং নতুন করে ডিজিটাল স্টোরিটেলিং বিভাগ যুক্ত হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নির্মাতা, শিক্ষার্থী এবং দর্শক একসঙ্গে এসে চলচ্চিত্র নিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন,” বলেন তিনি।
চলচ্চিত্র উৎসবকে শুধু প্রতিযোগিতা ও পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্মাতা ও দর্শকদের যোগাযোগের জায়গা হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান তিনি।
এবারের আয়োজনে স্পন্সর হিসেবে ছিল কানেক্ট হার (ConnectHER)। সহ-আয়োজক ছিল AUW Film Club। Lekhalikhi ও Alliance Française de Chittagong স

