সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার

ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!

নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
শেয়ার

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ভাটাটি অবৈধ, এসব জানে সংশ্লিষ্ট দপ্তরও। তবু কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা নির্মাণের কাজ প্রায় শেষ। দুই শতাধিক শ্রমিক দিনরাত কাজ করছেন। মাটি সংগ্রহ করে স্তূপ করা হয়েছে, তৈরি হয়েছে চিমনিসহ ইট পোড়ানোর অবকাঠামো। চলতি মাসেই উৎপাদন শুরুর প্রস্তুতি নিচ্ছে ডিঅ্যান্ডসি ব্রিকস। ভাটার মালিকও স্বীকার করেছেন, তাঁদের কোনো ছাড়পত্র নেই।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে গড়ে উঠছে এই ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস বলছেন, ভাটাটির কোনো ধরনের অনুমোদন নেই। এটি পুরোপুরি অবৈধ। দ্রুত অভিযান চালিয়ে বন্ধ করা হবে এটি। তবে তার আগেই নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভাটার অবকাঠামো নির্মাণে দুই শতাধিক শ্রমিক কাজ করছেন। বিভিন্ন এলাকা থেকে ইট তৈরির মাটি এনে নদীর পাড়সংলগ্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। ভাটার বর্জ্য ও আধলা ইট ফেলে নদীপাড়ের জায়গা ভরাট করা হচ্ছে। পাশে শ্রমিকদের থাকার জন্য ঘরও তৈরি করা হয়েছে। সব প্রস্তুতি শেষে চলতি মাসেই ইট পোড়ানোর কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

ইটভাটার জন্য মাটি সংগ্রহ ও নদীর পাড় ভরাটের ঘটনায় পরিবেশগত ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের আশঙ্কা, ভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে কর্ণফুলীর পানি দূষিত হবে। নদীর পাড়ে বর্জ্য, আধলা ইট ও মাটি ফেলে ভরাট করায় নদীর স্বাভাবিক গতিপথও বাধাগ্রস্ত হতে পারে। এতে বিপরীত পাড়ে নদীভাঙনে বনভূমি ও বসতভিটা বিলীন হওয়ার ঝুঁকি রয়েছে বলে তাঁদের অভিযোগ।

আরও উদ্বেগের বিষয়, ইটভাটার পাশেই রয়েছে খাদ্যপণ্য উৎপাদনকারী একটি লবণ কারখানা। ভাটার ধোঁয়া ও দূষণের কারণে ওই কারখানায় উৎপাদিত লবণের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সাকিব বলেন, ইটভাটাটির কোনো অনুমোদন নেই বলে তাঁরা জানেন। এ বিষয়ে প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। ভাটা চালু হলে এলাকার বায়ুর মান খারাপ হবে, নদীর পানিও দূষিত হবে। এতে জীববৈচিত্র্যের ক্ষতি হবে। আশপাশে মাটি কাটার কারণে মাটির উর্বরতাশক্তিও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, পাশেই একটি লবণ কারখানা রয়েছে। ইটভাটার কারণে ওই কারখানার উৎপাদিত লবণের গুণাগুণও নষ্ট হতে পারে। এ ধরনের পরিবেশবিরোধী কার্যক্রম বন্ধে প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত।

তবে ইটভাটার উৎপাদন শুরুর প্রস্তুতির কথা স্বীকার করেছেন ডিঅ্যান্ডসি ব্রিকসের কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা জানে আলম। তিনি বলেন, তাঁদের প্রতিষ্ঠানটি ২৬ বছরের পুরোনো। মাঝে তিন বছর উৎপাদন বন্ধ ছিল। সে সময় প্রশাসন তাঁদের ইটভাটা ভেঙে দিয়েছিল। তখন চিমনির উচ্চতা ছিল ৭০ ফুট। এখন তা ৫০ ফুট করা হয়েছে। নতুন করে সবকিছু প্রস্তুত করা হয়েছে। সামনে ইট পোড়ানোর কাজ শুরু হবে।

জানে আলম বলেন, কয়লা দিয়ে ইট পোড়ানো হবে, কাঠ ব্যবহার করা হবে না। প্রতি মাসে সাত থেকে আট লাখ ইট তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিটি ইট ১২ টাকা করে বিক্রি করা হবে।

ভাটার পরিবেশগত ছাড়পত্র আছে কি না, জানতে চাইলে ডিঅ্যান্ডসি ব্রিকসের স্বত্বাধিকারী শাহজাহান বলেন, তাঁদের ছাড়পত্র নেই। তবে ছাড়পত্র বা অনুমোদন নিয়ে ইটভাটা ও এর কার্যক্রম পরিচালনা করবেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোজাহিদুল রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস বলেন, বোয়ালখালীর চরখিজিরপুরে নদীর পাড়ে ডিঅ্যান্ডসি ব্রিকসের কোনো ধরনের অনুমোদন নেই। এটি পুরোপুরি অবৈধ। দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে ভাটাটি বন্ধ করা হবে। অবৈধ ইটভাটার কার্যক্রমের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অবস্থান জিরো টলারেন্স।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কানিস ফাতেমা বলেন, উপজেলায় মাত্র একটি ইটভাটার অনুমোদন রয়েছে। বাকিগুলোর অনুমোদন নেই, সেগুলো অবৈধ। পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করতে এলে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

Ad image
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার আবেদন
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস

আর্কাইভ

আরও পড়ুন

পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল

লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক

লোহাগাড়ায় দুর্ঘটনার পর মহাসড়কে পড়ে ছিল নারীর মরদেহ

লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?