ব্যস্ত নগরী
প্রিয় অপূর্ব
ব্যস্ত নগরীতে থাকো
নিজেকে শুধুই ব্যস্ত রাখো।
একটু কি আমাকে আঁকো?
শুধু নিজেকে নিয়েই থাকো।
আমি সদাই তোমাকে নিয়েই থাকি
হৃদয়ে শুধু তোমারই ছবি আঁকি।
পুরো অস্তিত্ব জুড়ে তোমায় করেছি বরণ
তোমার পরশে হৃদয়ে আজ রক্তক্ষরণ!
যদি ভালোই না বাসো
কেনই-বা পরশে আসো?
তোমার পরশের সে সুর
হৃদয়ে বাজে বেদনাবিধুর।
সময় যেন এক দুরন্ত ট্রেন
আরিফ চৌধুরী
সময় বড় নিষ্ঠুর
চলতে চলতে কেড়ে নেয়
জীবনের সকল স্বপ্ন, কল্পনায়
জেগে ওঠা সকল চাওয়া-পাওয়াকে
মনের গভীর উপলব্ধির মুগ্ধতায়
পরিপূর্ণ জীবনের পথচলায়
সময় কেড়ে নেয়
ফেলে আসা স্মৃতির মৌনতায়।
সময় বড় নিষ্ঠুর,
ভালোবাসার অতলান্ত গভীরতায়
যে মনোভাবনা জাগে মূল্যবোধের ছায়ায়
তাকে সময় পিছনে ফেলে আসা স্মৃতির কামনায়
জাগিয়ে তোলে আলৌকিক ছায়ায়।
সময় বড় নিষ্ঠুর,
সকল ভালোবাসার আপন আমিত্বে
জেগে থাকা নিরন্তর পথচলায়,
সময় তার আপন গতিতে প্রবাহমান,
চাওয়া-পাওয়ার এই মৌলিক মুখোশের অন্তরালে
সময় ছুটে চলে একান্ত নীরবতায়।
যেন এক দুরন্ত ট্রেন,
ঠিকানাবিহীন পথ চলে নিলয় না জেনে
যার কোনো স্টেশন নেই, নেই কোনো হুইসেল।

