ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনী ২০২৬-কে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের ওল্ড প্ল্যাসিডিয়ানসদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ‘ঢাকা ড্রাইভ’।
২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানের একটি কনভেনশন হলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওপিএন এ.এস.এম. মামুনুর রহমান ও ওপিএন আফসার এ. খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওপিএ ১৩তম পুনর্মিলনী ২০২৬’র আহ্বায়ক ও ওপিএ’র সাবেক সভাপতি ওপিএন এম.এ. সালাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওপিএ সভাপতি ওপিএন মো. হাফিজুর রহমান। বক্তব্য রাখেন সাবেক শিক্ষা উপদেষ্টা ওপিএন আইয়ুব কাদরি, ওপিএন নাজির আহমেদ, ওপিএন রফিকুল হোসেন, ওপিএন খুররাম মালিক, ওপিএন নিও মেনডেজ, ওপিএন হারুন আহমেদ, ওপিএন বিচারপতি ফায়সাল মাহমুদ ফায়জী, ওপিএন তক্বী মো. আলী, ওপিএন সাঈদুল হক মিল্কী এবং ওপিএন জি.এম. হাসান।
অনুষ্ঠানে ওপিএ ঢাকা ফিয়েস্তা ২০২৩ আয়োজক দলের পক্ষ থেকে ওপিএন সাব্বির, আনিস, মিসকাত ও জেমস ডি সিলভা ওপিএ ১৩তম পুনর্মিলনী’২৬-এর আহ্বায়ক ওপিএন এম.এ. সালাম এবং ওপিএ সভাপতি ওপিএন মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে অনুষ্ঠানের মূল আয়োজক ওপিএন এম.এ. সালাম উপস্থিত সকলকে শুভেচ্ছা উপহার দেন।
তিনি ১৩তম পুনর্মিলনীকে সফল ও স্মরণীয় করে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে ওপিএ’র সাবেক সভাপতি ওপিএন আনিস এ. খান ঢাকায় এমন একটি সুন্দর অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। মনোজ্ঞ সংগীত পরিবেশনা ও নৈশভোজের মাধ্যমে ‘ঢাকা ড্রাইভ’ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বও সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন শিক্ষার্থীর সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

