ইতালিতে বাংলাদেশি মালিকানাধীন ভ্রমণ প্রতিষ্ঠান পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস টানা তৃতীয়বারের মতো এমিরেটস ইতালি অ্যাওয়ার্ডস পেয়েছে।
২০২৬ সালের এ আয়োজনে বন্ধু ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ভ্রমণ বা ভিএফআর (ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস) বিভাগে প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি পায়।
সম্প্রতি দুবাইয়ে আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসাইন সাজু প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।
এমিরেটসের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব, কার্যক্রমের ধারাবাহিকতা ও বিক্রয় সাফল্যের জন্য প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেওয়া হয়।
এবার এমিরেটস ইতালি অ্যাওয়ার্ডসের তৃতীয় আসরে পর্যটন, ব্যবসায়িক ভ্রমণ ও পণ্য পরিবহন খাতের বিভিন্ন বিভাগে ২৪টি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি ছিল খাতভিত্তিক এবং ছয়টি বিশেষ পুরস্কার।
এবারই প্রথম এমিরেটস স্কাইক্যারের পণ্য পরিবহনসংশ্লিষ্ট অংশীদারদেরও এ পুরস্কারের আওতায় আনা হয়।
পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কর্মকর্তারা বলেন, কর্মীদের ধারাবাহিক প্রচেষ্টা এবং গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতার ফলে এ স্বীকৃতি এসেছে।
বিজ্ঞপ্তি

