চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবনের সামনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বন্দর পরিচালনায় দেশীয় সক্ষমতা বজায় রাখা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানান। তারা বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া বাতিল বা পুনর্বিবেচনা না করা হলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনকারীরা আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে বিক্ষোাভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

