চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত বন্দর থানাধীন বন্দর ওয়ানস্টপের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের নেতৃবৃন্দসহ প্রায় ২৫-৩০ জন শ্রমিক অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, আইন ও আদালত সম্পাদক আমিরুল ইসলাম রুমেল এবং যুগ্ম সম্পাদক মো. বাহালুল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ মুখে কালো কাপড় বেঁধে এনসিটি বিদেশি অপারেটরের নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় এ সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ তাদের দাবি-দাওয়া তুলে ধরেন এবং এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

