সুপ্রভাত বাংলাদেশ
একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়
ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা
২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ডাকঘরে ডাকাতি: মামলা করে হুমকির মুখে পোস্টমাস্টার
অ্যান কারসনের দুটি কবিতা
পর্দা উঠল শারদীয় দুর্গোৎসবের, আজ মহাষষ্ঠী
পূজায় দ্য বাস্কেটে বিশেষ ছাড়
মাছের বাজারে অস্থিরতা, চড়া নিত্যপণ্যের দাম
শিশু বিশেষজ্ঞ মনজুর মোর্শেদ আর নেই
অনুমোদন মেলেনি, মেলা চালাতে এবার ‘মিনতি’

এআই দিয়ে আওয়ামী লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি, ২৯ অ্যাকাউন্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
শেয়ার
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশ থেকে পরিচালিত একটি স্বয়ংক্রিয় প্রচারণা নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি চ্যাটবট ক্লড ব্যবহার করে বাংলা ভাষায় বিপুল পরিমাণ ভুয়া সংবাদ তৈরি করেছিল।

দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে এই সংবাদ তৈরি করা হয়েছিল। গাইবান্ধা জেলার একজন ব্যক্তি প্ল্যাটফর্মের নজরদারি ও ব্যবহারের সীমাবদ্ধতা এড়াতে ২৯টি ক্লড অ্যাকাউন্ট ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করে প্রায় ১৬ মাস ধরে এই কার্যক্রম পরিচালনা করেন।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ‘ডিটেক্টিং অ্যান্ড কাউন্টারিং মিসইউজ অব এআই: সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে অ্যানথ্রপিক।  প্রতিবেদনে কার্যক্রমটিকে ‘জিটিজি-৫৪০০৬’ ক্লডে চিহ্নিত করা হয়েছে। নেটওয়ার্কটির কার্যক্রম মূলত আওয়ামী লীগের পক্ষে এবং দলটির প্রতিপক্ষদের বিরুদ্ধে চালানো হতো।

অ্যানথ্রপিক বলছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় এই প্রচারণা সরকারের পক্ষ থেকে নয়, বরং একটি বিরোধী রাজনৈতিক অবস্থান থেকে চালানো হয়েছে বলে তারা মূল্যায়ন করছে।

প্রতিষ্ঠানটির তদন্তে দেখা গেছে, নেটওয়ার্কটি পরিচালনা করতেন গাইবান্ধা জেলার একজন একক ব্যক্তি, যিনি শনাক্তকরণ এড়াতে ২৯টি ক্লড অ্যাকাউন্ট পালাক্রমে ব্যবহার করতেন। প্রায় ১৬ মাস ধরে চলা এই কার্যক্রমে ‘ফেক_নিউজ_৩.পিওয়াই’ নামের একটি কাস্টম সফটওয়্যারের মাধ্যমে সরাসরি ক্লোডের সঙ্গে সংযুক্ত হয়ে প্রতিটি ব্যাচে ১৫টি শিরোনাম, ৩টি বিস্তারিত বানোয়াট প্রতিবেদন এবং ১৫টি ছবি তৈরির নির্দেশনা (প্রম্পট) তৈরি করা হতো। সফটওয়্যারটির অন্তত তৃতীয় সংস্করণ পর্যন্ত ব্যবহারের প্রমাণ পেয়েছে অ্যানথ্রপিক।

অ্যানথ্রপিকের তথ্যমতে, এই কনটেন্ট ফেসবুক লাইভ, ইউটিউব ও টিকটকে ধারাবাহিকভাবে প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হতো, যার মূল লক্ষ্য ছিল সীমিত শিক্ষার সুযোগ পাওয়া গ্রামীণ আওয়ামী লীগ সমর্থকেরা। পুরো কার্যক্রমে অন্তত ১৫০০টি শিরোনাম, ৩০০টি বানোয়াট প্রতিবেদন এবং ১৫০০টি ছবি তৈরির নির্দেশনা তৈরি হয়েছিল। যেহেতু ক্লড এখনো ছবি তৈরির সুযোগ নেই, তাই ধারণা করা হচ্ছে এসব নির্দেশনা অন্য কোনো এআই মডেলে ব্যবহার করে ছবি তৈরি করা হয়েছিল। তৈরি হওয়া কনটেন্ট প্রথমে একটি নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ফোল্ডারে জমা রাখা হতো, পরে তা অডিও-ভিডিওতে রূপান্তর করে প্রকাশের জন্য প্রস্তুত করা হতো।

ছবি : অ্যানথ্রপিক

অভ্যন্তরীণ যোগাযোগে জড়িত ব্যক্তিরা নিজেরাই স্বীকার করেছেন যে, তারা জেনেশুনে ভুয়া তথ্য ছড়াচ্ছিলেন। প্রতিবেদনে উদ্ধৃত একটি বার্তায় বলা হয়েছে, কেউ জানে না খবরটি ভুয়া। কনটেন্ট এমনভাবে তৈরি করা হতো যাতে তা আক্রমণাত্মক ও সহজবোধ্য হয়, যাতে সীমিত শিক্ষার মানুষও তা সহজে বুঝতে পারেন এবং সত্যি খবর বলে বিশ্বাস করেন।

অ্যানথ্রপিকের বিশ্লেষণে দেখা গেছে, এই নেটওয়ার্কের কনটেন্টে চারটি মূল বয়ান বারবার ব্যবহৃত হয়েছে। প্রথমত, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তালেবান-ধাঁচের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং নিরাপত্তা বাহিনীতে অনুপ্রবেশের পরিকল্পনাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। দ্বিতীয়ত, তৎকালীন অন্তর্বর্তী সরকার ও ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বানোয়াট হত্যা পরিকল্পনা ও ঘাতক দলের গল্প প্রচার করা হয়েছে। তৃতীয়ত, জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। চতুর্থত, বিরোধী দলগুলোর বিরুদ্ধে বানোয়াট আর্থিক দুর্নীতি ও গোপন জোটের অভিযোগ তোলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেটওয়ার্কের একটি পৃথক স্ক্রিপ্ট ইউটিউবের এপিআই ব্যবহার করে ভিডিও বাল্ক-আপলোডের কাজ করত, যা তৃতীয় পক্ষের একটি কনটিনিউয়াস ইন্টিগ্রেশন সেবার মাধ্যমে পরিচালিত হয়ে এক মাস আগে থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশিত হতো। এই তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করার ফলে আসল পরিচালকের ইন্টারনেট ঠিকানাও (আইপি) আড়াল হয়ে যেত বলে জানিয়েছে অ্যানথ্রপিক।

প্রতিষ্ঠানটি আরও জানায়, নেটওয়ার্কের কিছু বয়ান ভারতপন্থি ভূরাজনৈতিক স্বার্থের সঙ্গেও সংগতিপূর্ণ ছিল, তবে এর পেছনে কোনো রাষ্ট্রীয় নির্দেশনা বা অর্থায়নের প্রমাণ পাওয়া যায়নি।

‘ব্রেকআউট স্কেল’ অনুযায়ী অ্যানথ্রপিক এই কার্যক্রমকে তৃতীয় শ্রেণিতে ফেলেছে, কারণ ফেসবুক, ইউটিউব ও টিকটক—তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেই বাংলাদেশকেন্দ্রিক একাধিক চ্যানেল ও প্রোফাইলে এই কনটেন্টের সঙ্গে মিলে যাওয়া ভিডিও দেখা গেছে। তবে সম্পূর্ণ কনটেন্ট কোন কোন চ্যানেলে প্রকাশিত হয়েছিল, তা নির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি এবং এসব অ্যাকাউন্টের বাইরে বিস্তৃত পরিসরে কনটেন্ট ছড়িয়ে পড়ার প্রমাণও মেলেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ছবি : অ্যানথ্রপিক

অ্যানথ্রপিক জানায়, তারা নিজেদের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে এই কার্যক্রম শনাক্ত করে এর সঙ্গে যুক্ত সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। একই ধরনের নতুন অ্যাকাউন্ট তৈরির চেষ্টা ঠেকাতে নেটওয়ার্কটির আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে নতুন শনাক্তকরণ ব্যবস্থাও তৈরি করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রমাণ শেয়ার করা হয়েছে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে। তবে ক্লাউড স্টোরেজ ফোল্ডারের পরিচয় ও আপলোড স্ক্রিপ্টের মতো কিছু কারিগরি তথ্য নিরাপত্তার স্বার্থে জনসমক্ষে প্রকাশ না করে শুধু অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে।

বাংলাদেশের এই ঘটনাটি অ্যানথ্রপিকের সেপ্টেম্বরের প্রতিবেদনে বর্ণিত মোট নয়টি এআই অপব্যবহারের ঘটনার একটি। প্রতিবেদনে রাশিয়া, ইরান, তুরস্ক, উপসাগরীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ থেকে পরিচালিত একাধিক প্রভাব বিস্তারকারী নেটওয়ার্কের কথা তুলে ধরা হয়েছে, যেগুলোর সঙ্গে জড়িত ছিল সরকার, রাষ্ট্র-সংশ্লিষ্ট প্রচারণা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও রাজনৈতিক দল। এসব ঘটনার মধ্যে বাংলাদেশের ঘটনাটিই একমাত্র উদাহরণ, যেখানে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয় বরং একজন এককভাবে কাজ করা রাজনৈতিক কর্মী এআই ব্যবহার করে এত বড় পরিসরে ভুয়া কনটেন্ট তৈরি করতে পেরেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যানথ্রপিক বলছে, ক্লডের অপব্যবহার শনাক্ত ও প্রকাশ করা তাদের দায়িত্বের অংশ। গত আট মাসে সাইবার হামলা, ভুয়া তথ্য ও অপপ্রচার, নজরদারি, মডেল চুরি এবং বায়োলজিক্যাল অপব্যবহারের মতো ঘটনায় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

এআই এখন কম দক্ষ ব্যক্তি বা ছোট গোষ্ঠীকেও বড় ধরনের সাইবার হামলা ও অপপ্রচার চালানোর সক্ষমতা দিচ্ছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সরকার, গবেষক ও অন্যান্য এআই প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য শেয়ার এবং সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি বলেও মত দিয়েছে প্রতিষ্ঠানটি।

Ad image
ডাকঘরে ডাকাতি: মামলা করে হুমকির মুখে পোস্টমাস্টার
অ্যান কারসনের দুটি কবিতা
পর্দা উঠল শারদীয় দুর্গোৎসবের, আজ মহাষষ্ঠী
পূজায় দ্য বাস্কেটে বিশেষ ছাড়
মাছের বাজারে অস্থিরতা, চড়া নিত্যপণ্যের দাম
শিশু বিশেষজ্ঞ মনজুর মোর্শেদ আর নেই
নিহত জান্নাতুল ফেরদৌস।
প্রথম বিয়ের কথা ফাঁস, দ্বিতীয় স্ত্রীকে খুন করে খালে ভাসিয়ে দেন স্বামী
নিখোঁজ তিন স্কুলছাত্রী এসেছিল গৃহপরিচারিকার কাজে
সতর্কতায় কাজ হয়নি, ৫০ লাখ টাকা জরিমানার মুখে আল হিদায়াহ ও উৎসব
পুলিশের হাতে গ্রেপ্তার ৫ জন।
সাবেক এএসপির বাড়িতে ডাকাতি/ পেনশনের টাকার খবর ছিল ডাকাতদের কাছে
ডাক-রেল হয়ে চট্টগ্রামে আসছিল নিষিদ্ধ পণ্য

আর্কাইভ

আরও পড়ুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার চুরির চেষ্টার অভিযোগে আটক যুবক।

বিমানবন্দরে তার চুরি করে লুকালেন জঙ্গলে, দুই ঘণ্টা তল্লাশির পর ধরা

নিহত জান্নাতুল ফেরদৌস।

প্রথম বিয়ের কথা ফাঁস, দ্বিতীয় স্ত্রীকে খুন করে খালে ভাসিয়ে দেন স্বামী

স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি তৈরি শুরু করতে পারে এআই

চট্টগ্রামে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

‘অপারেশন ক্লিন হার্টের’ পরিকল্পনা নেই সরকারের

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?