সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

উঠোনজুড়ে বইয়ের আলো

ব্যতিক্রমী পাঠাগার

মো. বেলাল উদ্দীন, বাঁশখালী
১১ অক্টোবর ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
শেয়ার
পাঠক সমাবেশে পছন্দের বই বেছে নিচ্ছে শিশুরা
পাঠক সমাবেশে পছন্দের বই বেছে নিচ্ছে শিশুরা

বাঁশখালীর প্রধান সড়ক থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ। বলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের অমরজিৎ মাস্টারের বাড়ির উঠোনে বিছানো মাদুর আর চাটাইয়ে বসে আছে একঝাঁক শিশু-কিশোর। কারও হাতে গোয়েন্দাকাহিনি, কেউ ডুবে আছে রূপকথার জগতে, আবার কেউ বেছে নিতে ব্যস্ত পছন্দের গল্পের বইটি।

বইয়ের পাতা ওল্টানোর ফাঁকে চলছে গল্প, হাসি আর আনন্দের ভাগাভাগি। প্রতি ২১ দিন পরপর এই উঠোনেই বসে বইয়ের উৎসব-পাঠক সমাবেশ।

এখানে নেই বিশাল পাঠাগার, বই সাজানোর সুপরিসর কক্ষ কিংবা আধুনিক অবকাঠামো। আছে বইয়ের প্রতি ভালোবাসা, জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আর শিশুদের বই পড়ার আগ্রহ।

কখনো উঠোনে, কখনো বৃষ্টির দিনে ঘরের ভেতর গাদাগাদি করে চলে বই দেওয়া-নেওয়া। ২০২২ সালে মাত্র ২২ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হওয়া এই উদ্যোগে প্রথমে ছিল ১০০টি বই। এখন সংগ্রহে প্রায় ১৩০০ বই।

একটি স্থায়ী পাঠাগারের স্বপ্ন থেকে জন্ম নেওয়া আয়োজনটি এখন যেন চেচুরিয়ায় পাঠক তৈরির ব্যতিক্রমী কারিগর।

স্বপ্নের শুরু ১৯৯৯ সালে

বাঁধন সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরু ১৯৯৯ সালে। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সংগঠনটির সভাপতি অঞ্জন কুমার দাশ। সাংস্কৃতিক চর্চা, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতার লক্ষ্য নিয়ে গড়ে ওঠে সংগঠনটি।

পরে সদস্যদের মনে পাঠাগার প্রতিষ্ঠার স্বপ্ন জাগে। কিন্তু জায়গা ও অবকাঠামোর অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না।

সেই গল্প তুলে ধরে অঞ্জন কুমার দাশ বলেন, ‘স্থায়ী পাঠাগার করতে না পারলেও অস্থায়ীভাবে এমন আয়োজন করা যায়, যেখানে শিশুরা বই নিয়ে যাবে, নির্দিষ্ট সময় পর ফেরত দেবে এবং নতুন বই পড়ার সুযোগ পাবে। সেই ভাবনা থেকেই পাঠক সমাবেশের যাত্রা শুরু।’

সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় বইয়ের সংগ্রহ বেড়েছে। ২০২২ সালের ২২ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রথম পাঠক সমাবেশ। পরদিন ছিল বিশ্ব বই ও কপিরাইট দিবস। গত শুক্রবার আয়োজনটি পৌঁছেছে ৭৮তম পর্বে।

২১ দিনের বিরতিতে বইয়ের টানে

শুরুতে ১৫ দিন, নাকি ২১ দিন পরপর আয়োজন হবে, তা নিয়ে ভাবতে হয়েছিল উদ্যোক্তাদের। শহরে বসবাস করায় অঞ্জন কুমার দাশের পক্ষে নিয়মিত গ্রামে আসা সম্ভব নয়। আবার বইয়ের সংখ্যা কম থাকায় পাঠকদের চাহিদার সঙ্গে সমন্বয় করাও জরুরি ছিল।

সবকিছু বিবেচনায় শেষে সিদ্ধান্ত হয় ২১ দিন পরপরই হবে এই আয়োজন। সেই ধারাবাহিকতা চলছে এখনো।

পছন্দের বই নিয়ে রেজিস্ট্রারে নাম লিপিবদ্ধ করতে দাঁড়িয়েছে শিশুরা।
পছন্দের বই নিয়ে রেজিস্ট্রারে নাম লিপিবদ্ধ করতে দাঁড়িয়েছে শিশুরা।

পাঠকেরা বই নিয়ে বাড়ি ফেরে, পড়ে আবার ফিরিয়ে দেয়। এরপর হাতে পায় নতুন বই। উদ্যোক্তার দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর প্রতিটি সমাবেশে গড়ে ৭৮ জন উপস্থিত ছিল। পাঠকের সংখ্যা বাড়াতে অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রেখেছে সংগঠনটি।

বয়স বুঝে বই, পছন্দমতো পড়া

শিক্ষার্থীদের শ্রেণি অনুযায়ী ভাগ করা হয়েছে তিনটি দলে। চতুর্থ শ্রেণি পর্যন্ত ‘ক’, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি ‘খ’ এবং অষ্টম শ্রেণি ও তদূর্ধ্ব শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে বই নেয়।

গল্প, উপন্যাস, রূপকথা, বিজ্ঞান, গোয়েন্দাকাহিনি, ভ্রমণ ও জীবনী—সংগ্রহে রয়েছে নানা ধরনের বই। আছে ঠাকুরমার ঝুলি, সত্যজিৎ রায় ও সুকুমার রায়ের বইয়ের পাশাপাশি দেশি-বিদেশি লেখকদের রচনা ও ইংরেজি বই।

অঞ্জন কুমার দাশ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বই পড়তে পছন্দ করি। কিন্তু যত বই পড়তে চাইতাম, তত বই পেতাম না। প্রত্যন্ত অঞ্চলে পাঠাগারও নেই বললেই চলে। তাই শিশুদের এমন একটি সুযোগ দিতে চেয়েছি, যেখানে তারা নিজেদের আগ্রহ অনুযায়ী বই পড়তে পারবে।’

বইয়ের জন্য শিশুর কান্না

উদ্যোক্তার মনে দাগ কেটে আছে এক শিশুর ঘটনা। একদিন একটি শিশু আটটি বই নিয়েও আরও বই নিতে চেয়েছিল। কিন্তু নিয়মের কারণে কয়েকটি বই ফেরত নেওয়া হয়।

কিছুটা দূরে গিয়ে কাঁদতে শুরু করে শিশুটি। কারণ জানতে গিয়ে অঞ্জন কুমার দাশ বুঝতে পারেন, আরও বই সঙ্গে নিতে না পারার কষ্টেই তার চোখে জল। বইয়ের প্রতি শিশুটির এই আকুলতা তাঁকে গভীরভাবে নাড়া দেয়।

মোবাইলের পর্দা পেরিয়ে বইয়ের পাতায়

ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতার মধ্যে শিশুদের বইমুখী করার চেষ্টা করছে এই আয়োজন। অঞ্জন কুমার দাশ বলেন, ‘আমি একসময় দেখেছি, বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। এখন তাদের অনেককে বই পড়তে দেখছি। তবে শুধু শিশুদের দোষারোপ করে লাভ নেই। তাদের জন্য খেলার মাঠসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করতে হবে। ডিভাইসের বিকল্পও তৈরি করতে হবে।’

পাঠক সমাবেশের নিয়মিত পাঠক দশম শ্রেণির শিক্ষার্থী সপ্তর্ষি দাশ। তিন বছর ধরে এখান থেকে বই নিয়ে পড়ছে সে।

২১ দিন পরপর পাঠক সমাবেশে মিলিত হয় চেচুরিয়ার শিশু-কিশোরেরা।
২১ দিন পরপর পাঠক সমাবেশে মিলিত হয় চেচুরিয়ার শিশু-কিশোরেরা।

সপ্তর্ষি জানান, ‘আমি আগে থেকেই বই পড়তাম। এখানে আসার পর বই পড়ার আগ্রহ আরও বেড়েছে। সবচেয়ে ভালো লেগেছে গোয়েন্দাগিরি ও সায়েন্স ফিকশন।’

পূর্ব চেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুষ্কা তালুকদারের কাছে এই সমাবেশ অজানাকে জানার এক নতুন সুযোগ। তার ভালো লাগে ভূতের গল্প ও ‘কিশোর আনন্দ’ বইটি।

অনুষ্কার জানায়, ‘পাঠ্যবই তো সবাই পড়ে। কিন্তু এখানকার বইগুলো সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। এখানে এসে অজানাকে জানার সুযোগ হয়েছে।’

আরেক শিক্ষার্থী মাশরুফাত জলিল খুঁজে পায় নিজের পছন্দের জগৎ। জলিল জানান, ‘এখানে এসে যার যেমন ইচ্ছা, যেমন পছন্দ, তেমন বই পড়তে পারে। আমার খুব ভালো লাগে।’

অষ্টম শ্রেণির শিক্ষার্থী নীলাদ্রি দাশের পছন্দ সত্যজিৎ রায়ের লেখা বই। সেসব বই পড়ে তার উপলব্ধি, যেকোনো পরিস্থিতিতে ভয়কে জয় করতে হবে।

অন্যদিকে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অতসী রুদ্রের আগ্রহ জ্ঞান-বিজ্ঞানের ধাঁধা ও গণিতের বইয়ে।

সীমিত সামর্থ্য, বড় স্বপ্ন

সংগঠনের সদস্যদের সহযোগিতায় নিয়মিত আয়োজন চললেও স্থায়ী অবকাঠামোর অভাব বড় সীমাবদ্ধতা। একটি স্থায়ী পাঠাগার হলে বই সংরক্ষণ, সংগ্রহ বৃদ্ধি ও পাঠকদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হতো।

সদস্য ও অভিভাবকেরাও চান, এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক বাঁশখালীর অন্য এলাকাতেও।

অঞ্জন কুমার দাশের লক্ষ্য, আগামী পাঁচ বছরে প্রতিটি সমাবেশে পাঠকের সংখ্যা ৭৮ থেকে বাড়িয়ে দেড়শতে উন্নীত করা। পাশাপাশি রয়েছে স্থায়ী পাঠাগার নির্মাণের স্বপ্ন।

তাঁর প্রত্যাশা, শিশুরা বই পড়বে, নিজের মতো করে ভাবতে শিখবে, প্রশ্ন করবে এবং জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করবে।

Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
চট্টগ্রামে শ্রমিক আন্দোলনের আঁচ লাগার আগেই ‘হুঁশিয়ার’, এক টেবিলে সবাই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড
রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ
বড়হাতিয়ায় প্যানেল চেয়ারম্যান— হাইকোর্টে গিয়ে মামুনকে ঠেকালেন আজিজুল

আর্কাইভ

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের যুক্ত করার তাগিদ প্রশাসক শাহাদাতের

দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?