নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামি আইনশাস্ত্রভিত্তিক ‘ইফ ও আরবি ভাষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছে পাক হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর বংশধর ও আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ শায়খ সাইয়্যেদ আফিফ উদ্দীন জিলানী আল-হাসানী ওয়াল হোসাইনী।
ফতোয়ার নামে বিভ্রান্তি থেকে মানুষকে রক্ষায় আন্তর্জাতিক মানের কারিকুলামে দেশি-বিদেশি স্কলারদের ইফতা ও আরবি ভাষা কোর্সের
সমন্বয়ে পরিচালিত এ ইফতা কোর্সটি চালু করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান।
গতকাল ইফতা কোর্সের তৃতীয় এবং আরবি ভাষা কোর্সের সপ্তম ব্যাচের উদ্বোধন করা হয়।
মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারটি মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যেদ আফিফ উদ্দীন জিলানী বলেন, তোমরা জ্ঞানযাত্রার একটি অধ্যায় শেষ করেছ এবং জীবনের বাস্তব অধ্যায়ে প্রবেশ করছ। মনে রেখো, জ্ঞান একটি আমানত। ডিগ্রি কোনো সমাপ্তি নয়; বরং এটি দায়িত্ব, ত্যাগ ও শ্রমের নতুন সূচনা।
তিনি বলেন, মানুষের প্রকৃত মূল্য কেবল পদবীতে নয়, বরং তার চরিত্র, নৈতিকতা এবং সমাজ ও উম্মাহর জন্য প্রদত্ত কল্যাণে নিহিত। জ্ঞানকে কাজে লাগাও মানুষের সেবায়, কর্মকে করো কল্যাণের বাহন, আর সফলতাকে গ্রহণ করো অন্যের উপকারে নিয়োজিত হওয়ার সোপান হিসেবে।
আল্লাহভীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গোপনে ও প্রকাশ্যে তাক-ওয়া অবলম্বন করো, দায়িত্ব পালনে আনুগত্য ও আন্তরিকতা বজায় রাখো, চরিত্রে আনো সততা, বিনয় ও উত্তম ব্যবহার। তোমাদের প্রকৃ ত মূল্য নিহিত রয়েছে সমাজে তোমাদের অবদানে।
সভাপতির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেন, তোমরা যারা শিক্ষার্থী আছো, তারা আজ সত্যি সৌভাগ্যবান। রাসুল (স.)-এর বংশধর থেকে তোমরা সনদ নিয়েছ। তোমাদের অর্জিত জ্ঞানকে মুসলিম উম্মাহর জন্য কাজে লাগাতে হবে। তিনি বলেন, সঠিক ফতোয়া দ্বীনের মৌলিক শিক্ষার প্রতিফলন ঘটায় এবং মুসলিম সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করে। ফতোয়া প্রদান একটি ইবাদত, কেননা এর মাধ্যমে আল্লাহর বিধান প্রকাশ পায়। তবে এর জন্য দরকার গভীর জ্ঞান, তাকওয়া, আমানতদারিতা ও গবেষণাভিত্তিক প্রস্তুতি।
এ সময় নবীন মুফতিদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলধারা অনুসরণ এবং যাবতীয় ফেতনা-ফাসাদ থেকে দূরে থাকার আহ্বান জানান সুফি মিজানুর রহমান।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল মাইজভান্ডারি ও গাউসে পাকের বংশধর সৈয়দ আব্দুর রহমান আফিফউদ্দিন আল জিলানি।
শিক্ষক ও গবেষক সাইফুল ইসলাম আজহারী সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মঈনু-দ্দিন আশরাফি, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অছিউর রহমান আল কাদেরি, সাবেক মুহাদ্দিস সুলাইমান আন-সারি, সাবেক মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক ভিসি অধ্যাপক মুহিতুল আলম, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পরিচালক আলী হোসেন সোহাগ, আমীর হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু, মোহাম্মদ আখতার পারভেজ, নোভেদ ইকবাল মিজান প্রমুখ।

