সুপ্রভাত ডেস্ক>> আগস্টে আয়োজিত তিনটি গ্রাহক ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডিজিটাল আর্থিক সেবা ‘উপায়’।
সম্প্রতি ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আগস্টে আয়োজিত ‘অ্যাড মানি উইক ১’, ‘অ্যাড মানি উইক ২’ এবং ‘উইকেন্ড ক্যাম্পেইন (লাভ সামলাও) উইক ৩’ ক্যাম্পেইনে তিনজন বিজয়ী নির্বাচিত হন।
তাঁদের মধ্যে দুজন ৫০ হাজার টাকা করে এবং একজন ১ লাখ টাকা ক্যাশ রিওয়ার্ড পেয়েছেন।
অনুষ্ঠানে উপায়-এর প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের অভিনন্দন জানান।
গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি বাড়তি সুবিধা ও পুরস্কারের সুযোগ তৈরি করতে এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে উপায়।

