সুপ্রভাত বাংলাদেশ

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা

২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ডিজিটাল ব্যাংকিং: সুবিধার আড়ালে গ্রাহকের নতুন ঝুঁকি
এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’
সাতকানিয়ায় জামায়াতের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে সিভাসুতে ফুড অলিম্পিয়াড রোববার
চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ ও সাইকেল লেন থাকবে : অর্থমন্ত্রী
চট্টগ্রামে এলপিজির বাজারে কঠোর নজরদারি

অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইডের দ্বার উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার >>

অভিবাসী কর্মীরা প্রতারণা, হয়রানি বা অন্য কোনোভাবে ক্ষতির শিকার হলে তাদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কার্যালয় সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা লিগ্যাল এইডের চীফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিত চৌধুরী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল বিচ ওয়েতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (BNWLA) আয়োজনে ‘জেলা পর্যায়ে আইনি সহায়তার মাধ্যমে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের Access to Justice কার্যক্রমের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

অভিজিত চৌধুরী বলেন, কক্সবাজারে অভিবাসী কর্মীদের আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সব নাগরিকের সরকারি লিগ্যাল এইড সেবা পাওয়ার অধিকার রয়েছে। প্রতারণার শিকার বা কোনো ধরনের অন্যায়ের কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের জন্যও লিগ্যাল এইডের সেবার দ্বার উন্মুক্ত।

তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণের ঘাটতিসহ নানা কারণে অনেক ভুক্তভোগী যথাযথ প্রতিকার থেকে বঞ্চিত হন। একই সঙ্গে আসামিরাও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। এ কারণে অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপদ অভিবাসন এবং প্রতারণা থেকে সুরক্ষার বিষয়ে জনসচেতনতা আরও বাড়ানো প্রয়োজন।

চীফ লিগ্যাল এইড অফিসার বলেন, SIMS প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও প্রতারণার শিকার ও ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করতে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কার্যালয় তাদের পাশে থাকবে। এ সময় অভিবাসী কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন SIMS প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা। BNWLA ও SIMS প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন SIMS প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. হানিফ মাহমুদ।

সভায় SIMS প্রকল্পের মাধ্যমে আইনি সেবা নেওয়া চারজন অভিবাসী কর্মী তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা, হয়রানি ও আইনি জটিলতার বিভিন্ন দিক তুলে ধরে প্রয়োজনীয় আইনি সহায়তার গুরুত্বের কথা জানান।

অনুষ্ঠানে হেলভেটাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর (সেফ মাইগ্রেশন) সাজ্জিদ আহমেদ, কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জেলা প্রেস ক্লাবের সভাপতি, জেলা তথ্য কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও জেলা সমাজসেবা কর্মকর্তা বক্তব্য দেন।

সমাপনী বক্তব্যে BNWLA-এর সদস্য ও SIMS প্রকল্পের প্রজেক্ট অফিসার-অ্যাক্সেস টু জাস্টিস অ্যাডভোকেট ফেরদৌস নিগার বলেন, জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সহযোগিতায় ভুক্তভোগী অভিবাসী কর্মীদের জন্য সহজে ও দ্রুত ন্যায়বিচারের সুযোগ তৈরি করা সম্ভব হবে। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সভায় SIMS প্রকল্প ও কক্সবাজার জেলা লিগ্যাল এইড কার্যালয়ের প্যানেল আইনজীবী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের অধিকার এবং বিদেশ যাওয়ার আগে প্রতারণা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Ad image
ডিজিটাল ব্যাংকিং: সুবিধার আড়ালে গ্রাহকের নতুন ঝুঁকি
এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’
সাতকানিয়ায় জামায়াতের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে সিভাসুতে ফুড অলিম্পিয়াড রোববার
চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ ও সাইকেল লেন থাকবে : অর্থমন্ত্রী
ক্যালিগ্রাফির রেখায় তরুণদের স্বপ্ন
এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’
প্রখ্যাত রাজনীতিবিদ জিয়াউর রহমানের ইন্তেকাল
সাতকানিয়ায় জামায়াতের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
আবারও আসছে গ্রাম সরকার

আর্কাইভ

আরও পড়ুন

মাছ ধরার নিষেধাজ্ঞায় মহেশখালীর ঘাটে অলস পড়ে আছে জেলেদের নৌকা।

যাচাই-বাছাইয়ে আটকে গেছে ২৫০ জেলের চাল, তালিকার বাইরে সাড়ে তিন হাজার

চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে এল কোল্ড স্টোরেজ

কক্সবাজারে হাসপাতালের বেড থেকে হাতকড়াসহ পালালো আসামি

সেন্টমার্টিন জেটির প্রধান পল্টুন জরাজীর্ণ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?