সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

অবরুদ্ধ চুয়েট ভিসিকে ‘ছাড়িয়ে’ আনলেন ডিসি-এসপি

নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
শেয়ার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ৩৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস থেকে বের করে এনেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁকে বের করে আনেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার।

সন্ধ্যা ৬টার দিকে উপাচার্যকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। এ সময় শিক্ষার্থীরা শর্ত দেন, উপাচার্য যেন আর চুয়েট ক্যাম্পাসে ফিরে না আসেন। প্রশাসনিক ভবনের নিচে মাইক হাতে এক শিক্ষার্থী ঘোষণা দেন, ‘ভিসিকে আমরা ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছি একটি মাত্র শর্তে, সেটি হলো তিনি আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না।’

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পরে পুলিশি নিরাপত্তায় উপাচার্যকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তখন তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপাচার্যকে বের করে আনতে ক্যাম্পাসে যান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উপাচার্য বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তির কথা জানিয়েছেন। চিকিৎসকেরা তাঁর উচ্চ রক্তচাপের বিষয়টি জানিয়েছেন। এ অবস্থায় তাঁর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ক্যাম্পাসে এসেছি। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার আশ্বাসও দেন তিনি।

উপাচার্যকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিক্ষার্থীদের এক প্রতিনিধি বলেন, তাঁদের আন্দোলনের মূল দাবি সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করা। বর্তমান উপাচার্যের প্রতি ব্যক্তিগত বিরোধ থেকে তাঁরা আন্দোলন করছেন না। তবে বর্তমান উপাচার্যের পদত্যাগের দাবিও এখন সামনে এসেছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের বাসে হামলা, শিক্ষার্থীদের মারধর এবং চালককে আঘাত করার ঘটনায় তাঁরা প্রশাসনের কাছ থেকে কার্যকর সহায়তা পাননি। এসব ঘটনার বিচারও দাবি করেন তাঁরা।

শিক্ষার্থীরা আরও বলেন, সোমবার উপাচার্য ভবনে প্রবেশের পর তাঁকে কার্যালয় ছাড়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। তিনি তা না করায় তাঁকে অবরুদ্ধ করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পানি, খাবার ও ওষুধের প্রয়োজন হলে তা সরবরাহ করা হয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীদের ওই প্রতিনিধি।

এর আগে সোমবার দুপুর ১২টার পর থেকে উপাচার্য ভবনে অবরুদ্ধ ছিলেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর পদত্যাগের দাবিতে ভবনের ফটকে তালা দেওয়ার পাশাপাশি পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে উপাচার্যসহ অন্তত ১১ জন ভবনের ভেতরে আটকা পড়েন।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপাচার্য বুকে ব্যথা অনুভব করার কথা জানান। তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে চান বলেও জানান।

‘আমার বুকের লেফট সাইডে ব্যথা করছে। আমি ডাক্তার দেখাতে চাই, হসপিটালাইজড হতে চাই,’ বলেন উপাচার্য।

এর আগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মো. শাহাবুদ্দিন তাঁকে পরীক্ষা করে রক্তচাপ ও পালস স্বাভাবিক থাকার কথা জানান। পরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা টিপুল কান্তি দে উপাচার্যের রক্তচাপ ১৫০/১০০ পান। বুকে ব্যথার কথা শুনে তাঁকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি বহিরাগত ব্যক্তিদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁকে অবরুদ্ধ করা হয়।

বিষয় :চুয়েট
Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
চট্টগ্রামে শ্রমিক আন্দোলনের আঁচ লাগার আগেই ‘হুঁশিয়ার’, এক টেবিলে সবাই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড
রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ
বড়হাতিয়ায় প্যানেল চেয়ারম্যান— হাইকোর্টে গিয়ে মামুনকে ঠেকালেন আজিজুল

আর্কাইভ

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের যুক্ত করার তাগিদ প্রশাসক শাহাদাতের

দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?