সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো

অনুরাগের ছায়া

রফিকুল ইসলাম আধার
৩০ অক্টোবর ২০২৬ ৮:০০ পূর্বাহ্ণ
শেয়ার

অধ্যাপক ইমতিয়াজ নাসেরের ক্লাস মানেই শিক্ষার্থীদের কাছে এক প্রাণবন্ত ও ব্যতিক্রমী অভিজ্ঞতা। জটিল আইনি ধারা কিংবা তত্ত্বকে তিনি যেভাবে জীবনের সঙ্গে মিলিয়ে পড়ান, তাতে প্রথম সারি থেকে শেষ সারির দুর্বল শিক্ষার্থী, সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে যায়। জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই বিভাগীয় প্রধানের ব্যক্তিত্ব ও প্রজ্ঞার সুনাম ক্যাম্পাসজুড়ে।

আজ দশম ব্যাচের প্রথম বর্ষের প্রারম্ভিক ক্লাস। নবীন শিক্ষার্থীদের পরিচিতিপর্ব চলছিল। ষাটজন শিক্ষার্থীর কোলাহলমুখর ক্লাসে দশজন ছাত্রী। পরিচয়ের ক্রমানুসারে হঠাৎ এক তরুণী দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, ‘আমার নাম মেহজাবিন নাওয়ার।’

শব্দ দুটি বাতাসে ভেসে আসতেই অধ্যাপক নাসেরের হাত থেকে মার্কার পেনটি খসে পড়ার উপক্রম হলো। চশমার কাচের আড়ালে তাঁর দৃষ্টি আটকে গেল মেয়েটির মুখে। এই অবয়ব, এই চোখের জলছবি যেন তাঁর বড় চেনা, বড় চেনা এক অলৌকিক অতীত!

বুকের ভেতরের আচমকা তোলপাড় সামলে নিয়ে ঈষৎ কাঁপানো কণ্ঠে শুধালেন, ‘তোমার বাবার নাম?’

‘প্রয়াত ব্যবসায়ী নাইমুর রহমান নাইম।’

‘আর মা?’

‘দিলরুবা ইয়াসমিন ছোঁয়া।’

মুহূর্তেই ক্লাসরুমের চারপাশের সব শব্দ যেন নিভে গেল। ঘরের আর্দ্র বাতাসে বিশ বছর আগের ফেলে আসা এক চেনা সুবাস। নাসের নিশ্চিত হলেন, মেয়েটি আর কেউ নয়, এ তাঁর জীবন থেকে হারিয়ে যাওয়া সেই ছোঁয়ারই প্রতিচ্ছবি।

স্মৃতির পৃষ্ঠাগুলো দ্রুত উল্টে যেতে লাগল।

শেরপুর শহরের উপকণ্ঠের সেই দিনগুলো! দিনমজুর কৃষক বাবার মেধাবী সন্তান নাসের তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সের পাঠ চুকিয়ে গ্রামে ফিরেছেন। সেই সময়েই এক আত্মীয়ের মারফতে শেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছোঁয়াকে প্রাইভেট পড়ানোর দায়িত্ব পান। সেই থেকে শুরু। পড়াশোনার ফাঁকে ফাঁকে ভালো লাগা, পরীক্ষা শেষে ছোঁয়ার নাছোড়বান্দা আবদারে বিকেলে পুরনো ব্রহ্মপুত্রের পাড়ে ঘোরাঘুরি, আর শেষমেশ তা রূপ নেয় গভীর অনুরাগে।

কিন্তু সে অনুরাগের পথ দীর্ঘ হয়নি। ছোঁয়ার ধনাঢ্য ব্যবসায়ী বাবার কানে পৌঁছাতেই কঠোর হাতে টান পড়ে সম্পর্কের সুতোয়। ভালো ফল করেও ছোঁয়ার আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হলো না। আর নাসের যখন বিষাদগ্রস্ত হৃদয়ে মাস্টার্স শেষ করতে ঢাকায়, ঠিক তখনই ছোঁয়াকে তার অনিচ্ছাসত্ত্বেও বিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী জামালপুরের ধনকুবের নাইমুর রহমান নাইমের সঙ্গে।

খবরটা শুনে নাসের সেদিন নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন। নিজের পারিবারিক অসচ্ছলতা আর বাস্তবতার ফারাক মেনে নিয়ে ছোঁয়ার সুখী জীবনের প্রার্থনাতেই নিজের বিরহকে আড়াল করেছিলেন। মনকে ব্যস্ত রাখতে বেছে নিয়েছিলেন শিক্ষকতা। কিন্তু বুকের গহিনে ছোঁয়ার জন্য রাখা আসনটি কোনোদিন খালি হয়নি।

পরবর্তীতে জামালপুরে নতুন বিশ্ববিদ্যালয় চালু হলে নাসের সেখানে যোগ দেন। এর বছর সাতেক পর এক পরিচিতজনের মুখে শোনেন, ছয় বছরের এক কন্যাসন্তান রেখে নাইম হঠাৎ হৃদরোগে মারা গেছেন। খবরটি নাসেরের বুকে নতুন করে এক শেলের মতো বিঁধেছিল। স্মৃতির দহন ও কাজের ব্যস্ততায় নিজের আর সংসার পাতা হয়নি নাসেরের।

আর আজ? সেই অতীতের বিষাদ ও ভালোবাসার জলজ্যান্ত দলিল হয়ে সামনে দাঁড়িয়ে আছে এই নবীনা ছাত্রী!

নাসেরের মনে পড়ে গেল বহু বছর আগের এক গোধূলির কথা। সম্পর্কের সুবর্ণ সময়ে দুজন মিলে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে নাম ঠিক করেছিলেন, যদি ছেলে হয়, নাম রাখা হবে ‘সাইফ’; আর যদি মেয়ে হয়, তবে ‘নাওয়ার’।

আজ নাসেরের বুঝতে বাকি থাকে না, পিতার নামের সঙ্গে দাপ্তরিক মিল থাকলেও ছোঁয়া তার বুকের ভেতর লালন করা সেই পুরোনো ভালোবাসাকে বাঁচিয়ে রাখতেই মেয়ের এই নামকরণ করেছে। হয়তো নাসেরের বর্তমান অবস্থান জেনে-বুঝেই নাওয়ারকে পাঠিয়েছে তাঁরই বিদ্যাপীঠে, এক নীরব বার্তা নিয়ে।

ডিজিটাল ঘড়ির সংকেতকাঁটা জানিয়ে দেয় ক্লাসের সময় শেষ। শিক্ষার্থীরা একে একে বেরিয়ে যায়। কিন্তু নীরব ক্লাসরুমে অধ্যাপক নাসের অপলক চোখে তাকিয়ে থাকেন দূর দিগন্তে। ছোঁয়ার ভালোবাসার এই নামান্তরের নীরব কান্না তাঁর বিবাগী মনকে এক অজানা হাহাকারে ভরিয়ে দেয়।

Ad image
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
পুলিশের নাকের ডগায় মিছিল, ফেসবুকে দম্ভভরে ঘোষণা ছাত্রলীগ নেতার
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা

আর্কাইভ

আরও পড়ুন

কবিতা

যে ইতিহাস কেউ লিখবে না

শামসুর রাহমানের কবিতায় নগর, স্বদেশ ও মানুষের মুক্তি

সমাজ-বাস্তবতার আখ্যান

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?